বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আমিনবাজারে দুর্ঘটনার শিকার ব্যক্তির লাশ মিলল শেরেবাংলা নগরে

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৭:১৩ অপরাহ্ণ, শুক্রবার, ১৯ আগস্ট ২০২২
  • ৭৫৭ বার পড়া হয়েছে

রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁও রেডিও সেন্টারের বিপরীত পাশ থেকে আজ শুক্রবার সকাল সাতটার দিকে পুলিশ অজ্ঞাতপরিচয় পুরুষের লাশ উদ্ধার করে। অনুসন্ধানে নেমে পুলিশ জানতে পারে, ভোরে আমিনবাজার এলাকায় লেগুনা ও বাসের সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন ওই ব্যক্তি।

প্রযুক্তির সহায়তা নিয়ে পুলিশ জানতে পারে, নিহত ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৫৪)।

পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মাহমুদ হাসান বলেন, সাভারের আমিনবাজারে ভোরে একটি বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার চালক ঘটনাস্থলেই মারা যান। শেরেবাংলা নগর থেকে উদ্ধার হওয়া ব্যক্তি লেগুনার যাত্রী ছিলেন। তিনি গুরুতর আঘাত পান। তাঁর পূর্বপরিচিত এক নারী তাঁকে উদ্ধার করে ঢাকার কয়েকটি হাসপাতালে ভর্তিরও চেষ্টা করেন। ওই ব্যক্তি মারা গেলে সঙ্গে থাকা নারী ঘাবড়ে গিয়ে লাশটি ফেলে পালিয়ে যান।

পুলিশ ঘটনাস্থলের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ উদ্ধার করেছে। সেখানে দেখা গেছে, ভোর সোয়া ছয়টার দিকে আগারগাঁও রেডিও সেন্টারের বিপরীতে সিএনজিচালিত অটোরিকশা থেকে এক নারী এবং এক পুরুষ রাস্তায় নেমে কথা বলেন। তারপর ওই নারী পেছন দিকে হেঁটে চলে যান। পুরুষ লোকটি সিএনজি থেকে লাশটি বের করে ফুটপাতে ফেলে অটোরিকশা নিয়ে চলে যান।

পুলিশ কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, ওই নারীর সন্ধান মিলেছে। তাঁর সঙ্গে এরই মধ্যে তেজগাঁও বিভাগের কর্মকর্তারা কথা বলেছেন। তাঁকে শেরেবাংলা নগরে নিয়ে আসা হচ্ছে। এ ঘটনায় সাভারের হাইওয়ে থানায় মামলা হয়েছে। উদ্ধার হওয়া লাশটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রয়েছে।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

আমিনবাজারে দুর্ঘটনার শিকার ব্যক্তির লাশ মিলল শেরেবাংলা নগরে

আপডেট সময় : ১১:৪৭:১৩ অপরাহ্ণ, শুক্রবার, ১৯ আগস্ট ২০২২