বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শৈলকুপায় বাস চাপায় বাইসাইকেল আরোহী কৃষক নিহত

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৫:২৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২
  • ৭৫৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আসাননগর নামক স্থানে বাস চাপায় আইয়ুব শেখ (৫০) নামের এক কৃষক নিহত হয়েছে। রোববার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার ওই স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব শেখ দুধসর গ্রামের মৃত হানিফ শেখের ছেলে।

নিহতের ছেলে রাসেল শেখ জানান, রোববার সকালে ভাটই হাটে বাজার করতে যায় তার পিতা। বাজার শেষে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জেসমিন আরা বলেন, আইয়ুব শেখ গুরুতর অবস্থায় হাসপাতালে এসেছিলো। হাসপাতালে আসার ১ ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পর ঘাতক যানটি পালিয়ে গেছে। মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। পরিবার থেকে অভিযোন না থাকলে তাদের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

শৈলকুপায় বাস চাপায় বাইসাইকেল আরোহী কৃষক নিহত

আপডেট সময় : ১২:১৫:২৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২