শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়লেন একযাত্রী

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:২০:২৪ অপরাহ্ণ, বুধবার, ১০ আগস্ট ২০২২
  • ৮৩০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে ঠাকুরগাঁও রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। তিনি ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ সকাল সাড়ে আটটার দিকে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঠাকুরগাঁও রোড রেলস্টেশনে এসে পৌঁছায়। এ সময় ওই যাত্রী চলন্ত ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামতে গেলে তিনি ট্রেনের নিচে পড়ে যান। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঠাকুরগাঁও রোড রেলস্টেশনের মাস্টার আখতার হোসেন বলেন, নিহত ওই যুবক ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেসের যাত্রী ছিলেন। স্টেশনে ট্রেনটি দাঁড়ানোর আগেই তিনি প্ল্যাটফর্মে নামার চেষ্টা করছিলেন। এ সময় ওই দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাটি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

এ ব্যাপারে দিনাজপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক বলেন, খবর পেয়ে জিআরপি থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রওনা দিয়েছেন। এ ঘটনায় জিআরপি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়লেন একযাত্রী

আপডেট সময় : ০৩:২০:২৪ অপরাহ্ণ, বুধবার, ১০ আগস্ট ২০২২