বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

হরিণাকুন্ডুতে রক্তমাখা শরীর ও আঘাতের চিহ্ন নিয়ে বৃদ্ধার তড়িঘড়ি দাফনে এলাকাজুড়ে তোলপাড়!

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:০৭:৫১ অপরাহ্ণ, বুধবার, ২৭ জুলাই ২০২২
  • ৭৫৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার লক্ষিপুর গ্রামে রহিমান বেগম (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। নির্যাতনে হত্যার পর রক্তমাখা শরীর ও আঘাতের ক্ষত চিহ্ন নিয়ে তড়িঘড়ি করে দাফন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রহিমান বেগম লক্ষীপুর গ্রামের মৃত বাহার শাহের স্ত্রী।

আনজেরা খাতুন নামে এক প্রতিবেশি জানান, গত রোববার রাত দুইটার দিকে রহিমানের মৃত্যুর খবর শুনে তারা দেখতে যান। সে সময় তারা দেখতে পান মরদেহের শরীর ছিল রক্তমাখা এবং তার পরনের শাড়িটিও ছিল রক্তে ভেজা। তার মুখ ও কপালে আঘাতের চিহৃ ছিল। সোমবা (২৫ জুলাই) সকাল ১১টার দিকে তড়িঘড়ি করে ওই নারীর দাফন করা হয়। মরদেহের গোসল করিয়েছিলেন সুফিয়া বেগম নামে আরেক প্রতিবেশি।

তার ভাষ্য, রহিমন বেগমের মুখে একটা ক্ষত ছিল। সেখান দিয়ে রক্ত বের হচ্ছিল। শাড়িটিও ছিল রক্তে ভেজা। এমন দাবি প্রতিবেশি আসমা খাতুন ও মোহাম্মদ মন্ডলসহ অনেকেই করেছেন। তাদের ধারণা ছেলের বইয়ের সাথে বনিবনা না হওয়ায় রাতে ঝগড়া বিবাদের এক পর্যায়ে রহিমন বেগমকে হত্যা করা হয়। তবে অভিযোগ অস্বীকার করে ওই বৃদ্ধার ছেলে আবু বকর শাহ ও তার স্ত্রী ছায়েরা বেগম বলেন, তার মা‘র অনেক বয়স হয়েছিল।

রাতের কোনো এক সময় তিনি মারা গেছেন। মুখে রক্তের দাগ সম্পর্কে জানতে চাইলে ছেলে আবু বকর শাহ বলেন, খাট থেকে পড়ে গিয়ে রক্তাক্ত হতে পারে। লক্ষিপুর গ্রামের গ্রাম পুলিশ মোকাদ্দেস হোসেন ও নিত্য দাশ বলেন, ইউনিয়ন পরিষদের মৃত্যু রেজিষ্ট্রারে নাম তুলতে আমরা সেখানে গিয়েছিলাম। মরদেহের মুখের দুই পাশে গর্তের মতো ছিল। সেখান দিয়ে রক্ত বের হচ্ছিল।

এ ছাড়া কপালেও দাগ ছিল। বিষয়টি আমরা তাৎক্ষণিক স্থানীয় পুলিশ ক্যাম্পের এএসআই মোঃ আবু হানিফকে জানিয়েছিলাম। এএসআই আবু হানিফ জানান, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন ছিল এমন কথা তাকে কেও বলেননি। তাছাড়া আজ পর্যন্ত এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।

হরিণাকুন্ডুর ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা তুষার বলেন, ওই নারী মারা যাওয়ার খবর আমাকে কেউ বলেনি। তবে এখন তাকে মেরে ফেলা হয়েছে বলে লোকমুখে শুনতে পাচ্ছি। হরিণাকুন্ডু শহরে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের গোয়েন্দা শাখার এক সদস্য জানান, রহিমান বেগমকে মেরে ফেলা হয়েছে বলে আমাদের কাছে তথ্য আসছে।

আমরা বিষয়টি তদন্ত করছি। হরিণাকুন্ডু থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ এখনো অভিযোগ করেনি। তবে আমরা বিভিন্ন সূত্রে খবর পেয়ে তদন্ত শুরু করছি।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

হরিণাকুন্ডুতে রক্তমাখা শরীর ও আঘাতের চিহ্ন নিয়ে বৃদ্ধার তড়িঘড়ি দাফনে এলাকাজুড়ে তোলপাড়!

আপডেট সময় : ০৪:০৭:৫১ অপরাহ্ণ, বুধবার, ২৭ জুলাই ২০২২