শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

গাবতলীতে মানুষের ঢল, বাস না পেয়ে হেঁটে রওনা হাজারো মানুষের

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৩৫:২৪ অপরাহ্ণ, শুক্রবার, ৮ জুলাই ২০২২
  • ৮৭৯ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে হাজারো মানুষের ঢল নেমেছে। বাস না পেয়ে হাজার হাজার মানুষ আমিনবাজারের দিকে হেঁটে রওনা দিয়েছেন। ট্রাক, পিকআপ, সিএনজিচালিত অটোরিকশা স্বল্প দূরত্বে কয়েক গুণ বাড়তি ভাড়া আদায় করছে।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে দেখা যায়, গাবতলী বাস টার্মিনালে হাজারো মানুষ আসছেন। কিন্তু কোনো বাসেই টিকিট নেই। এ কারণে অনেকেই হেঁটে আমিনবাজারের দিকে রওনা দিয়েছেন। আবার কেউ কেউ গরু বিক্রি করে যাওয়া ফাঁকা ট্রাকে করে রওনা দিচ্ছেন। আবার কেউবা বাসের ছাদে করেও যাচ্ছেন।

বেসরকারি চাকরিজীবী মো. মাসুম বিল্লাহ চট্টগ্রাম থেকে আজ বেলা ১১টার দিকে গাবতলী বাস টার্মিনালে আসেন। পরিবারের সঙ্গে ঈদ করতে তিনি যাবেন রংপুর। কিন্তু বাসে কোনো টিকিট না পেয়ে সাভারের চন্দ্রার উদ্দেশে হেঁটে রওনা দেন।

মাসুম বিল্লাহ প্রথম আলোকে বলেন, ‘এখন চন্দ্রা যাব। হেঁটে রওনা দিলাম। সিএনজিচালিত অটোরিকশা বা বাস পেলে উঠব। এখানে তো কিছুই পাওয়া যাচ্ছে না। চন্দ্রা থেকে রংপুরগামী বাস পাওয়া যেতে পারে। না পেলেও ভেঙে ভেঙে চলে যাব।’

শুকতারা সার্ভিস লিমিটেডের একটি বাস গাবতলী থেকে পাটুরিয়া ঘাট ছাদে করে যাত্রীপ্রতি ২০০ টাকা করে নিচ্ছে। পিকআপে করে আরিচা ৫০০ টাকা করে নেওয়া হচ্ছে।

পাবনা যাবেন বেসরকারি চাকরিজীবী মো. নুরুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘সকাল ৯টা থেকে গাবতলী বাস টার্মিনালে বসে আছি। কোনো কিছু পাচ্ছি না। এখন বেলা পৌনে ১টা বাজে। বাধ্য হয়ে পিকআপে উঠছি। ৫০০ টাকা করে নিচ্ছে আরিচা পর্যন্ত। আরিচা থেকে পাবনা যাব।’

নুরুল ইসলাম বলেন, প্রত্যেক পরিবহন তিন থেকে চার গুণ বাড়তি ভাড়া নিচ্ছে। মানুষকে তারা জিম্মি করে ফেলেছে।

জনপ্রিয় সংবাদ

বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক

গাবতলীতে মানুষের ঢল, বাস না পেয়ে হেঁটে রওনা হাজারো মানুষের

আপডেট সময় : ০২:৩৫:২৪ অপরাহ্ণ, শুক্রবার, ৮ জুলাই ২০২২