শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কালীগঞ্জে গভীর রাতে গ্যারেজের তালা কেটে ৪টি ইজিবাইক চুরি

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫০:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
  • ৮০২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-

ঝিনাইদহের কালীগঞ্জে ইজিবাইক চার্জ গ্যারেজের তালা কেটে চারটি ইজিবাইক চুরি হয়ে গেছে। রোববার দিবাগত গভীর রাতে শহরের আয়েশা খাতুন তেল পাম্পের পিছনে অচিন্ত প্রামানিকের গ্যারেজে চুরির ঘটনাটি ঘটে। তবে চুরি হওয়া ইজিবাইক গুলোর মধ্যে সোমবার ভোরে ঝিনাইদহের চুটুলিয়া নামক মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ইজিবাইক উদ্ধার হয়েছে।

এ ঘটনায় গ্যারেজ মালিক কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। যাদের ইজিবাইক হারিয়েছে তারা হলেন, কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া গ্রামের শুশান্ত চক্রবর্তী, একই গ্রামের জিল্লুর রহমান, ফয়লা মাষ্টারপাড়ার নিমাই দাস, চাপালী গ্রামের রিপন হোসেন। তাদের মধ্যে রিপন হোসেনের ইজিবাইকটি ঝিনাইদহ মহাসড়কের চুটুলিয়া মোড়ে বিকল অবস্থায় উদ্ধার করা হয়েছে। গ্যারেজ মালিক অচিন্ত প্রামানিক জানায়, প্রতি রাতে তার গ্যারেজে কমপক্ষে ১৮ থেকে ২০ টি ইজিবাইক বানিজ্যিক ভাবে চার্জ দেয়া হয়। চার্জ হয়ে গেলে পরদিন সকালে এসে মালিকেরা নিয়ে যান।

প্রতিদিনের ন্যায় রোববার রাতে ইজিবাইক গুলো চার্জে বসিয়ে গ্যারেজ তালাবদ্ধ করে বাড়িতে চলে আসেন তিনি। পরদিন সোমবার সকালে গিয়ে দেখেন সামনের দরজার হুক কাটা এবং ৪টি ইজিবাইক নেই। কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আবদুর রহিম মোল্যা জানান, চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছেন। পুলিশ ইজিবাই গুলো উদ্ধারে জোর অভিযান শুরু করেছেন।

জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কালীগঞ্জে গভীর রাতে গ্যারেজের তালা কেটে ৪টি ইজিবাইক চুরি

আপডেট সময় : ১১:৫০:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২