বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া

বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৫১:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
  • ৮০৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:রাজধানীর পল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় বিএনপি নেতাকর্মীদের পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে দেখা যায়। পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে নয়াপল্টন এবং এর পাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সারাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিএনপির উদ্যোগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্প্রীতি মিছিলের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে বের হলে এ সংঘর্ষ হয়।

সকাল সাড়ে ১০টায় মিছিল শুরু হওয়ার কথা ছিল। সকাল ৯টা থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসতে থাকেন। পরে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ বানিয়ে দলটির সিনিয়র নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল নিয়ে কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় কয়েকজন আহত হয় এবং পুলিশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়।এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) আবুল হাসান জাগো নিউজকে বলেন, বিএনপির মিছিল শেষে তারা বিক্ষিপ্তভাবে চলে যাওয়ার সময় রাজধানীর নাইটিঙ্গেল মোড়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় পুলিশ আত্মরক্ষার্থে টিয়ার শেল ছোড়ে৷ এ ঘটনায় কয়েকজনকে আটক করে পল্টন থানায় নেওয়া হয়েছে। তাদের যাচাই-বাছাই চলছে। তবে আটকের সংখ্যা এ মূহূর্তে বলা যাচ্ছে না।

এদিকে বিএনপির মিছিলকে কেন্দ্র করে আগে থেকেই নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত

বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আপডেট সময় : ১২:৫১:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১