শুক্রবার | ৬ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব Logo বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি Logo জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ Logo খুবিতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি Logo চাঁদপুরে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব। Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা

ময়মনসিংহে পুলিশের সাথে ছাত্রদলের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:১০:৩৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
  • ৯২১ বার পড়া হয়েছে

ময়মনসিংহে পুলিশের সাথে ছাত্রদলের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া

জেলা প্রতিনিধিঃ: ময়মনসিংহে পুলিশের সাথে ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরের দিকে নগরীর দক্ষিণ চরকালীবাড়ি মাদ্রাসা মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় ছাত্রদল এক সমাবেশের আয়োজন করে। সেখানে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ন সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকাবাল হোসেন শ্যামলসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে পুলিশ এসে তাদেরকে দ্রুত সমাবেশ শেষ করতে বলেন। এসময় উপস্থিত ছাত্রদল নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ছুড়ে ও লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

এসময় ছাত্রদল ও পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়। আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া ঘটনাস্থল থেকে বিএনপি ও ছাত্রদলের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

এ ব্যপারে ময়মনসিংহ জেলা উত্তর ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান সোহেল বার্তা বাজারকে জানান, সমাবেশ চলাকালেই পুলিশ এসে আমাদের মাইক বন্ধ করে দেয়। এরপর উত্তপ্ত বাক্যবিনিময় চলতে থাকলে পুলিশ আমাদের ওপর হামলা চালায়।

ময়মনসিংহ কোতোয়ালী থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, করোনাকালে তাদের এই সমাবেশে আমরা উপস্থিত হয়ে তাদেরকে স্বাভাবিকভাবে বোঝাই যেন দ্রুত সমাবেশ শেষ করে দেয়। কিন্তু তাদের পক্ষ থেকে কেউ একজন আমাদের লক্ষ্য করে ঢিল ছুড়ে মারে। ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলে আমরা নিয়ন্ত্রণ করতে টিয়ারশেল নিক্ষেপ করি। এতে আমাদের এক পুলিশ সদস্য আহত হয়েছে। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব

ময়মনসিংহে পুলিশের সাথে ছাত্রদলের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া

আপডেট সময় : ০৫:১০:৩৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১