বৃহস্পতিবার | ৫ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা Logo পলাশবাড়ীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনী ক্যাম্পেইন Logo আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন। Logo খুবিতে ‘ভৈরবী’র নতুন নেতৃত্বে রাদ ও রাহুল Logo সুন্দরবন ও উপকূলীয় যৌথ গবেষণার লক্ষ্যে খুবি ও বেড্সের মধ্যে এমওইউ স্বাক্ষর Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী

বিমানে চীন থেকে আসছে ছয় লাখ ডোজ টিকা

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৪৯:৫২ পূর্বাহ্ণ, রবিবার, ১৩ জুন ২০২১
  • ৮০০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ঢাকায় চীনা দূতাবাসের উপপ্রধান হুয়ালং ইয়ান বলেছেন, “চীনের উপহার দেওয়া সিনোফার্মের ছয় লাখ ডোজ টিকা নিয়ে রওনা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি বিমান।”

রোববার (১৩ জুন) সকালে ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে হ্যালং ইয়ান এ তথ্য জানান।তিনটি ছবি দিয়ে চীনা দূতাবাসের উপপ্রধান লিখেন, “উড্ডয়নের জন্য প্রস্তুত বাংলাদেশ আর্মির দুটি সি১৩০জে।”

চীনা দূতাবাস আরও জানিয়েছে, রোববার বিকেল নাগাদ দুই বিমানে টিকা ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

গত ১২ মে সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায় চীন। ওই টিকাও দেশে এনেছিল বিমান বাহিনী।

শুক্রবার (১১ জুন) হ্যালং ইয়ান ফেসবুক পোস্টে লিখেন, “৬ লাখ টিকা প্রস্তুত। ১৩ জুন তা বাংলাদেশে পৌঁছাবে।” আর আগে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেন, “১৩ তারিখে ৬ লাখ ভ্যাকসিন আসবে। আমরা এখান থেকে দুটি সি-১৩০ বিমান পাঠাচ্ছি। ওরা ওই দিনই গিয়ে নিয়ে আসবে।”

এর আগে ছয় লাখ ডোজ টিকা উপহারের ঘোষণা দিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মোমেনকে বলেছিলেন, “চীন বাংলাদেশের এ মহামারির সর্বশেষ পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে। মহামারির বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ সময়ে চীন বাংলাদেশি বন্ধুদের ভ্যাকসিনের জরুরি প্রয়োজন সম্পর্কে উদ্বিগ্ন।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত

বিমানে চীন থেকে আসছে ছয় লাখ ডোজ টিকা

আপডেট সময় : ১১:৪৯:৫২ পূর্বাহ্ণ, রবিবার, ১৩ জুন ২০২১