বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

হরিণাকুন্ডুতে আগুনে পুড়লো ৭৫ বিঘা জমির পান

  • rahul raj
  • আপডেট সময় : ০২:১২:২৬ অপরাহ্ণ, সোমবার, ১ মার্চ ২০২১
  • ৭৬৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের শিতলী গ্রামের ৪৫ জন কৃষকের পান বরজে আগুনে লেগে ৭৫ বিঘা জমির পানক্ষেত পুড়ে ছাই হয়েছে। এতে আনুমানিক প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। রোববার বিকেলে এ আগুন জ্বলতে দেখে এলাকার শতশত পানচাষি একত্রে মিলে আগুন নেভানোর চেষ্টা করা হয়।

এমনকি মসজিদের মাইকে পন বরজে আগুন লাগার খবর প্রচার করলে এলাকাবাসি ও হরিণাকুন্ডুতে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করা হয়। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের আরো একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ঘন্টাব্যাপি চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে শিতলী গ্রামের প্রায় ৪৫ জন কৃষকের ৭৫ বিঘা জমির পানক্ষেত পুড়ে ছাই হয়ে যায়।

এ ব্যাপারে হরিণাকুন্ডুতে ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মোঃ আয়ুব হোসেন চৌধুরী বলেন, পানক্ষেতে যাওয়ার কোন রাস্তা না থাকায় অনেক দেরী হয়ে গেছে। পরে কোন উপায়ন্ত না পেয়ে ফসলের মধ্যদিয়েই ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করি।

ক্ষতিগ্রস্থ পানচাষিরা হলেন, ইতাহার লস্কারের ছেলে ঝন্টু, আপিল উদ্দিনের ছেলে মতিয়ার রহমান, মোনারের ছেলে রতন আলী, সিরাজের ছেলে মশিউর রহমান, ফজলে করিমের ছেলে সিদ্দিক, গনিরদ্দির ছেলে সেলিম, কুরবান, সাকের আলীর ছেলে টুলুসহ ৪৫ জন কৃষকের পানক্ষেত পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্থ এক পানচাষি বলেন, আমারসহ আমাদের এলাকার পানচাষিরা সর্বশান্ত হয়ে গেল।

সরকার যদি আমাদের পাশে না দাড়ায় তাহলে আমাদের পথে বসা ছাড়া আর কোন উপায় থাকবে না। আগুনের সংবাদ পেয়ে হরিনাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন ও কৃষি কর্মকর্তা হাফিজ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পানচাষিদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

হরিণাকুন্ডুতে আগুনে পুড়লো ৭৫ বিঘা জমির পান

আপডেট সময় : ০২:১২:২৬ অপরাহ্ণ, সোমবার, ১ মার্চ ২০২১