মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল Logo নির্বাচনের শেষ দিনে চাঁদপুরে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়ন ও নিরাপদ চাঁদপুর গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন Logo পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo খুবিতে হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং শীর্ষক কর্মশালা Logo চাঁদপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের নির্বাচনী জনসভা Logo ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির জীব বিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী Logo তালায় গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ

ত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ১৬ জনের মৃত্যু

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:২৪:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১
  • ৭৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। নতুন ৮১৩ জন এ রোগে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত ৫ লাখ ২৫ হাজার ৭২৩ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৭ হাজার ৮৪৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ৭০ হাজার ৭০৫ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজার ৬০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৪ দশমিক শূন্য ৯০ শতাংশ। ৯ মাসের বেশি সময় পর বৃহস্পতিবার প্রথমবারের মতো রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে নামল। এর আগে সর্বশেষ রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে ছিল গত বছরের ৫ এপ্রিল। ওই দিনও শনাক্তের হার ছিল ৪ দশমিক ৯০ শতাংশ।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ক্রমেই মহামারি আকারে সংক্রমণ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম সংক্রমণ শনাক্তের কথা জানায় সরকার।

শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। ওই মাসের শেষ দিক থেকে রোগী শনাক্তের হার ২০ শতাংশের ওপরে চলে যায়।

মাস দুয়েক সংক্রমণ নিম্নমুখী থাকার পর গত নভেম্বরের শুরুর দিক থেকে নতুন রোগী ও শনাক্তের হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। নভেম্বরের মাঝামাঝি থেকে দৈনিক নতুন রোগী শনাক্তের গড় দুই হাজার ছাড়ায়। অবশ্য কিছুদিন ধরে নতুন রোগী শনাক্ত দুই হাজারের কম। তিন সপ্তাহের বেশি সময় ধরে পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ শতাংশের নিচে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ১৬ জনের মৃত্যু

আপডেট সময় : ০৬:২৪:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১