বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দামুড়হুদায় মাদকবিরোধী অভিযানে ফেনসিডিল সহ আটক চারজন

  • rahul raj
  • আপডেট সময় : ১১:১২:২৪ পূর্বাহ্ণ, বুধবার, ৬ জানুয়ারি ২০২১
  • ৭৬০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দামুড়হুদায় মাদকবিরোধী অভিযান পরিচালনা ৪ বোতল ফেনসিডিল, ২টি মোটারসাইকেলসহ ৪ জনকে আটক করেছে কার্পাসডাঙ্গা ফাঁড়ির পুলিশ। গত সোমবার সন্ধ্যা সাতটার দিকে কার্পাসডাঙ্গা খ্রিস্টিয়ান করবস্থান ক্রাইস্ট চার্চের গেটের সামনে থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের খয়বার আলীর ছেলে আলমগীর হোসেন (৩২), সিদ্দিক আলীর ছেলে ইবনে সাঈদ ওরফে রাজা (৩৫), ইসমাইল হোসেনের ছেলে ওমর ফারুক ওরফে সুমন (২৫) ও আলমডাঙ্গার হৈদারপুরের আব্দুল আলীর ছেলে কামাল পারভেজ ওরফে জুয়েল (২৫)।
জানা যায়, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই আতিকুর রহমান জুয়েল ও এএসআই জাহিদুল ইসলাম ফোর্স নিয়ে ক্রাইস্ট চার্চের গেটের সামনে ওঁৎ পেতে থাকেন। এ সময় চন্দ্রবাস গ্রামের দিক থেকে একই রংয়ের দুটি মোটরসাইকেলযোগে আসা পাঁচজনকে আটক করে। পরে তাঁদের দেহ তল্লাশী করে চার বোতল ফেনসিডিল উদ্ধার করেন পুলিশ। এদিকে, পুলিশ তল্লাশীর সময় একজন পালিয়ে যান। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় দুটি মোটরসাইকেল জব্দ তালিকাসহ তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ক্রমিক নম্বর ১৪(ক)/৩৮/৪১ মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

দামুড়হুদায় মাদকবিরোধী অভিযানে ফেনসিডিল সহ আটক চারজন

আপডেট সময় : ১১:১২:২৪ পূর্বাহ্ণ, বুধবার, ৬ জানুয়ারি ২০২১