সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

ঝিনাইদহের ভাষা সৈনিক, মুসা মিয়ার মৃত্যু!

  • rahul raj
  • আপডেট সময় : ০১:৩৭:১০ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
  • ৭৬১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ভাষা সৈনিক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ জাহিদ হোসেন মুসা মিয়া আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মঙ্গলবার ২.৪০টার সময় ঢাকার বাসায় বার্ধক্যজনিত কারণে ঝিনাইদহের সকলের পরিচিত মুসা মিয়া ইন্তিকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে ও এক মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ঝিনাইদহে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার বাদ জোহর ঝিনাইদহ শহরের উজির আলী স্ক্রল মাঠে জানাযা শেষে শহরের মুসা মিয়া সড়কস্থ মহিষাকুন্ডু গ্রামের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে। তিনি ছিলেন জাহিদী ফাউন্ডেশনের চেয়ারম্যান। সমাজসেবক মুসা মিয়া ছিলেন বর্নাঢ্য জীবনের অধিকারী। দেশ স্বাধীনের আগ থেকেই তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মে জড়িয়ে পড়েন। ঝিনাইদহ, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে তার এবং তার পরিবারের শিক্ষা বিস্তারে রয়েছে অসামান্য অবদান। মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য সেবায় জাহেদী ফাউন্ডেশনের অবদান স্মরনীয় হয়ে থাকবে। এদিকে মুসা মিয়া মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জেলা শহরে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তারা জাহিদ হোসেন মুসা মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

ঝিনাইদহের ভাষা সৈনিক, মুসা মিয়ার মৃত্যু!

আপডেট সময় : ০১:৩৭:১০ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২০