সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

নারায়ণগঞ্জে মসজিদে দুর্ঘটনায় বিস্ফোরণ : তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:০৩:৩৮ অপরাহ্ণ, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
  • ৭৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জে ফতুল্লার তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণজনিত দুর্ঘটনা সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলার কারণে সংগঠিত হওয়ার অভিযোগে ৮ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সেই সঙ্গে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে বলে জানানো হয়েছে।

আজ সোমবার বিকেলে তিতাস কর্তৃপক্ষ এক আদেশে অভিযুক্ত ওই কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা গ্রহণ করে।সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- তিতাসের নারায়ণগঞ্জ জোবিঅ ফতুল্লা অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদুর রহমান রাব্বী, সহকারী প্রকৌশলী এস এম হাসান শাহরিয়ার ও সহকারী প্রকৌশলী মানিক মিয়া।

একই অফিসের সাময়িক বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন- সিনিয়র সুপারভাইজার মো: মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো: আইয়ুব আলী, সাহায্যকারী মো: হানিফ মিয়া ও প্রকর্মী মো: ইসমাঈল প্রধান।

উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের খানপুর তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় অর্ধ-শতাধিক মুসল্লি আহত হন। এর মধ্যে ৩৭ জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

নারায়ণগঞ্জে মসজিদে দুর্ঘটনায় বিস্ফোরণ : তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

আপডেট সময় : ০৭:০৩:৩৮ অপরাহ্ণ, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০