শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ঝালকাঠিতে ইন্টারনেট ভিত্তিক কৃষিপণ্য বাজারজাত করণে কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট সময় : ১০:২৬:১২ অপরাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২০
  • ৯২৮ বার পড়া হয়েছে
রিপোর্ট : ইমাম বিমান
ঝালকাঠির ভাসমান পেয়ারা অঞ্চলের পেয়ারা ও আমড়াসহ কৃষিপণ্যের ইন্টারনেট ভিত্তিক বাজারজাত করণে চাষি, উদ্যোক্তা, পাইকার এবং সাংবাদিকদের নিয়ে বিশেষ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলার সদর উপজেলাধীন পেয়ারা অঞ্চল ভীমরুলি গ্রামে ভীমরুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে ইন্টারনেট ভিক্তিক বাজার সৃষ্টির লক্ষ্যে ফেসবুক ও ইউটিউবসহ ইন্টারনেটের বিভিন্ন সাইট ব্যবহার করে কৃষিপণ্যের ফ্রি বিজ্ঞাপনের, বাজারজাত করণে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে একই স্থানে কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি জেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয় যুব সংগঠন ঘাসফড়িং এর আয়োজনে উন্নয়ন সংগঠন ঘাসফড়িং এর সভাপতি পলাশ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি ছিলেন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে ডিজিটাল বাংলাদেশে বর্তমানে ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ভোগ্যপন্য বাজারজাত করন ও ক্রয়-বিক্রয়ের মাধ্যমে সেবা প্রদান সম্পর্কে আলোকপাত করেন।
উক্ত কর্মসালা ও আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, ঝালকাঠি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফজলুল হক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিফাত সিকদার, ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের ডেপুটি কালেকটর আহমেদ হাসান, কীর্তিপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস শুক্কুর মোল্লা, ভীমরুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ভবেন্দ্রনাথ হালদার এবং প্রধান শিক্ষক নিরোদ ব্যাপারী। কর্মশালায় চাষি, উদ্যোক্তা, পাইকার, সাংবাদিক এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইন্টারনেট ভিক্তিক বাজার সৃষ্টির লক্ষ্যে ফেসবুক ও ইউটিউবসহ ইন্টারনেটের বিভিন্ন সাইট ব্যবহার করে কৃষিপণ্যের ফ্রি বিজ্ঞাপনের, বাজারজাত করণের লক্ষে মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি দুলাল সাহা, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি মানিক রায়, বাংলাটিভির জেলা প্রতিনিধি রতন আচার্য্য, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুর রহিম রেজা, প্রথম আলোর জেলা প্রতিনিধি মাহামুদুর রহমান পারভেজ, মাইটিভির জেলা প্রতিনিধি মো. বরকত হোসেন মৃধা, উদ্যোক্তা অনুপ হালদার, নাসরিন আক্তার সারা, মো. খাইরুল ইসলাম, জুবায়ের আদনান, জাওয়াদ খান, হাসনাইন হাসান আবির, কানিজ মিম, সাফা তালুকদার, ইসরাত সুলতানা নিশি, শোভন হালদারসহ উদ্যোক্তা ও চাষিরা এবং কৃষিপণ্যের স্থানীয় পাইকাররা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

ঝালকাঠিতে ইন্টারনেট ভিত্তিক কৃষিপণ্য বাজারজাত করণে কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:২৬:১২ অপরাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২০