বৃহস্পতিবার | ৫ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব Logo বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি Logo জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ Logo খুবিতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি Logo চাঁদপুরে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব। Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা

ট্রেনের টিকিট অনলাইনে কেন কারণ জানালেন রেলমন্ত্রী

  • আপডেট সময় : ০১:২০:১১ অপরাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২০
  • ৭৬৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ট্রেনের টিকিট কেন অনলাইনে দেয়া হচ্ছে এর কারণ জানালেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, যাত্রীদের যাতে টাকা সাশ্রয় হয়, কালোবাজারিদের যাতে অতিরিক্ত টাকা দিতে না হয়, সে কারণেই অনলাইনে টিকিট দিতে ব্যবস্থা নেয়া হয়েছে।

রোববার কমলাপুর রেলও‌য়ে স্টেশ‌নের সা‌র্বিক কাজ প‌রিদর্শন শেষে রেলপথমন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, করোনার কারণে দুই মাস ছুটি শেষে গত ৩১ মে ১৭ জোড়া ট্রেন পুনরায় চালু করে রেল। রেল যোগাযোগ স্বাভাবিক রাখতে রোববার থেকে আরো ১৩ জোড়া ট্রেন চলাচল শুরু হলো। সব স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল করবে। তবে এজন্য যাত্রী সাধারণের সহযোগিতা প্রয়োজন।

শতভাগ মানুষের স্মার্টফোন দিয়ে অনলাইনে টিকিট কাটার সক্ষমতা নেই, সেক্ষেত্রে তারা কি তাহলে ভ্রমণ করতে পারবে না? এমন এক প্রশ্নের জবাবে নূরুল ইসলাম সুজন বলেন, করোনা মহামারির সময় খুব বেশি প্রয়োজন ছাড়া ভ্রমণ নিরুৎসাহিত করতে হবে। স্কুল-কলেজ এখনো খোলা হয়নি, তাই এখনো স্বাভাবিক অবস্থায় ফেরেনি দেশ।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির ব্যবহারে দুর্নীতি যেমন কমবে, আমাদের সময়ও বাঁচবে। অনলাইনে টিকিটেও অভ্যস্ত হয়ে যায় মানুষ। ঘরে বসে যাতে টিকিট কাটতে পারে সেজন্য এই ব্যবস্থা করা হয়েছে। আমরা পরীক্ষা করে দেখবো কী কী সুবিধা অসুবিধা হচ্ছে, সেগুলো চিহ্নিত করে দূর করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মো. শামসুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়া জাহান প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব

ট্রেনের টিকিট অনলাইনে কেন কারণ জানালেন রেলমন্ত্রী

আপডেট সময় : ০১:২০:১১ অপরাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২০