বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

এক লিটার গাধার দুধের দাম হতে চলেছে ৭ হাজার রুপি

  • আপডেট সময় : ০১:১৭:০০ অপরাহ্ণ, শনিবার, ১৫ আগস্ট ২০২০
  • ৮৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গরুর দুধ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তা আমরা সবাই জানি। গরুর দুধ বেশ সহজলভ্যও। এছাড়া মহিষ, ছাগল, ভেড়া ও উটের দুধও পুষ্টিকর। যা বিক্রি করে অনেকেই জীবিকা নির্বাহ করেন। তবে সম্প্রতি সবাইকে অবাক করেছে গাধার দুধ বিক্রির তথ্যটি। এর আগে কখনোই কেউ গাধার দুধ বিক্রি করার কথা শোনেননি।

তবে অবাক মনে হলেও ভারতে বিক্রি হবে গাধার দুধ, যার প্রতি লিটারের দাম শুনলে আপনি চমকে উঠবেন।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, গাধার দুধ বিক্রির উদ্যোগ নিয়েছে হরিয়ানার ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ইক্যুইনস (এনআরসিই)। হরিয়ানার হিসার এলাকায় গাধার খামার থেকে খুব শিগগিরিই দুধ সংগ্রহ শুরু হবে। তবে যেকোনো প্রজাতির গাধা থেকে দুধ সংগ্রহ করা হবে না। এর জন্য সংগ্রহ করা হবে হালারি প্রজাতির গাধা।

এই প্রজাতির গাধা সাধারণত গুজরাটে দেখতে পাওয়া যায়। সেখান থেকেই ১০টি হালারি প্রজাতির গাধা হিসারে নিয়ে আসা হয়েছে এ খামারে। খামারে গাধাগুলোকে পুষ্টিকর খাবার খাওয়ানো হচ্ছে, যত্ন নিয়ে দুগ্ধদানের উপযুক্ত করে তোলা হচ্ছে।

এনআরসিই’র বিশেষজ্ঞদের মতে, গাধার দুধে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা নয়, দেখা গেছে ক্যান্সারের মতো মারণ রোগের ক্ষেত্রেও গাধার দুধ উপকারী। যাদের অতিরিক্ত ওজনের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রেও গাধার দুধ খুব উপকারী। আর ল্যাক্টো অ্যালার্জির জন্য যারা দুধ পান করতে পারেন না, তারাও গাধার দুধ অনায়াসে পান করতে পারবেন।

এত উপকারিতা পেতে গেলে আপনাকে তো অবশ্যই বেশি টাকা খরচ করতে হবে। এ খামারের এক লিটার গাধার দুধের দাম হতে চলেছে ৭ হাজার ভারতীয় রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮ হাজার টাকা!

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

এক লিটার গাধার দুধের দাম হতে চলেছে ৭ হাজার রুপি

আপডেট সময় : ০১:১৭:০০ অপরাহ্ণ, শনিবার, ১৫ আগস্ট ২০২০