শুক্রবার | ৬ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব Logo বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি Logo জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ Logo খুবিতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি Logo চাঁদপুরে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব। Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা

লেবাননে আটকা পড়া ৭১ বাংলাদেশী আজ দেশে ফিরেছেন

  • আপডেট সময় : ০৫:৪১:৫৭ অপরাহ্ণ, বুধবার, ১২ আগস্ট ২০২০
  • ৭৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

লেবাননে আটকে পড়া ৭১ জন প্রবাসী বাংলাদেশী বৈরুত থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে আজ বুধবার দেশে ফিরেছেন।
লেবাননের রাজধানী বৈরুতে সম্প্রতি ভয়াবহ বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ সরকার বিমান বাহিনীর সি-১৩০ জে নামে একটি বিমানে সেখানে (বৈরুত) ত্রাণ-সহায়তা পাঠায়। ফেরার সময় এ বিমানটি বৈরুতে আটকে পড়া এসব বাংলাদেশীকে নিয়ে বুধবার সকাল সোয়া ৭টার দিকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক নূর ইসলাম আজ গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আইএসপিআর’র এই সহকারী পরিচালক গণমাধ্যমকে জানান, বিমানটি আজ ভোর ৫টায় পৌঁছনোর কথা থাকলেও সেটি সকাল সোয়া ৭টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানটিতে ৭৩ বাংলাদেশি ফেরার কথা থাকলেও দেশে ফিরেছেন ৭১ জন।
বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বাংলাদেশ সরকারের ত্রাণ নিয়ে বিমান বাহিনীর সি-১৩০ জে বিমানটি গত ১০ আগস্ট লেবাননের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।
লেবাননের ওই বিস্ফোরণে চার বাংলাদেশি নিহত হন এবং বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১০০ জন বাংলাদেশি আহত হয় ।
নিহত চার বাংলাদেশি হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মেহেদী হাসান রনি (২৫) ও মো. রাসেল (২২), মাদারীপুরের মিজানুর রহমান এবং কুমিল্লার রেজাউল।
এছাড়াও ওই বিস্ফোরণে বৈরুতে অবস্থানরত বাংলাদেশ নৌ-বাহিনীর জাহাজ ‘বিজয়’ ক্ষতিগ্রস্ত হয় বলেও আইএসপিআর জানায়।
বিস্ফোরণে আহত লেবাননীদের চিকিৎসা সামগ্রী ও জরুরি খাদ্য সহায়তা এবং খুচরা যন্ত্রাংশ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে বাংলাদেশ সরকার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব

লেবাননে আটকা পড়া ৭১ বাংলাদেশী আজ দেশে ফিরেছেন

আপডেট সময় : ০৫:৪১:৫৭ অপরাহ্ণ, বুধবার, ১২ আগস্ট ২০২০