শুক্রবার | ৬ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব Logo বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি Logo জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ Logo খুবিতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি Logo চাঁদপুরে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব। Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা

মুজিব কেল্লা প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে সাব-কমিটি গঠন

  • আপডেট সময় : ০৫:৩৯:৫২ অপরাহ্ণ, বুধবার, ১২ আগস্ট ২০২০
  • ৭৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মুজিব কেল্লা প্রকল্পের অগ্রগতি ও সর্বশেষ অবস্থা খতিয়ে দেখতে সাব-কমিটি গঠন করা হয়েছে।
মাসুদ উদ্দিন চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের এ সাব-কমিটির অন্য সদস্য হচ্ছেন জুয়েল আরেং ও মুজিবুর রহমান চৌধুরী।
কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় কমিটির সদস্য প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, মো. আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং, মজিবুর রহমান চৌধুরী, মাসুদ উদ্দিন চৌধুরী ও কাজী কানিজ সুলতানা অংশগ্রহণ করেন।
এছাড়াও প্রতিটি প্রকল্পের সময়সীমা, অগ্রগতি ও প্রকল্প বিষয়ক যাবতীয় তথ্যাবলী পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।
সভায় বন্যা কবলিত এলাকায় জেলা প্রশাসকের মাধ্যমে যে বরাদ্দ দেয়া হয়, তার অনুলিপি সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের দেয়ার পরামর্শ দেয়া হয়। এছাড়াও এ বিষয়ে জেলা প্রশাসক জনপ্রতিনিধিদের সাথে নিয়ে সভা আয়োজন করতে কমিটি সুপারিশ করে।
সভায় কমিটির পূর্ববর্তী বৈঠকে গ্রামীণ অতিদরিদ্র জনগোষ্ঠীর জন্য চল্লিশ দিনের কর্মসূচি প্রকল্পে একজন শ্রমিকের দৈনিক মজুরি ২শ’ টাকা হতে ন্যূনতম ৫শ’ টাকায় নির্ধারণ করার যে সুপারিশ করা হয়েছিল তা পুনরায় অর্থ বিভাগকে বিবেচনা করার জন্য সুপারিশ করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থতি ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব

মুজিব কেল্লা প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে সাব-কমিটি গঠন

আপডেট সময় : ০৫:৩৯:৫২ অপরাহ্ণ, বুধবার, ১২ আগস্ট ২০২০