শুক্রবার | ৬ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব Logo বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি Logo জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ Logo খুবিতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি Logo চাঁদপুরে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব। Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা

কৃষি ও অকৃষি উভয় খাতে উদ্যোক্তা তৈরিতে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহবান কৃষিমন্ত্রীর

  • আপডেট সময় : ০২:৫২:২৫ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২০
  • ৭৬৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক কৃষি ও অকৃষি উভয়খাতে উদ্যোক্তা তৈরিতে সহজ শর্তে ঋণ নিয়ে ব্যাংকগুলোকে আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
মন্ত্রী বূধবার তাঁর সরকারি বাসভবন থেকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় অগ্রণী ব্যাংকের ৯৫৮তম শাখার উদ্বোধনকালে অনলাইনে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
ড. রাজ্জাক বলেন, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। কৃষির উন্নয়নের মাধ্যমেই দেশের সার্বিক উন্নয়ন ও টেকসই দারিদ্র্যবিমোচন করা সম্ভব হবে।

আর এটি করতে হলে গ্রামীণ অর্থনীতির বিকাশে কৃষি ও অকৃষি উভয়খাতে উদ্যোক্তা তৈরি করতে হবে এবং তাদেরকে সহযোগিতা দিতে হবে।
মন্ত্রী বলেন, দেশে কৃষি প্রক্রিয়াজাতে, খুচরা কৃষি যন্ত্রপাতি তৈরি ও মেরামতে স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির অনেক সুযোগ রয়েছে।

সেজন্য এসব খাতে ব্যাংকগুলোকে উদ্যোক্তা তৈরির মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। উদ্যোক্তাদেরকে সহজ শর্তে ঋণ দিতে হবে।
অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড.জায়েদ বখত, ব্যবস্থাপনা পরিচালক মো. শামস-উল-ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, ব্যাংকের ময়মনসিংহ সার্কেলের মহাব্যবস্থাপক সফিকুর রহমান সাদিক, ধনবাড়ী শাখা ব্যবস্থাপক আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব

কৃষি ও অকৃষি উভয় খাতে উদ্যোক্তা তৈরিতে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহবান কৃষিমন্ত্রীর

আপডেট সময় : ০২:৫২:২৫ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২০