শুক্রবার | ৬ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব Logo বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি Logo জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ Logo খুবিতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি Logo চাঁদপুরে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব। Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা

গণমাধ্যমের কারণেই রাজনীতিতে এখনো টিকে আছে বিএনপি।

  • আপডেট সময় : ১২:৫০:৫৪ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২০
  • ৭৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

করোনার সময়ে দেশের অন্যতম বিরোধী দল বিএনপির বেশিরভাগ নেতা-কর্মীরাই ঘরে অবস্থান করছেন। তারা ঘর থেকে বের হন না। মাঝে মধ্যে ঘর থেকেই অনলাইন-টেলিভিশনে উঁকি দিয়ে কথা বলেন। অনেকের মতে, গণমাধ্যমের কারণেই রাজনীতিতে এখনো টিকে আছে বিএনপি।

এদিকে তৃণমূল নেতা-কর্মীদের অভিযোগ, দেশে করোনাকালীন সময়ে বিএনপির অধিকাংশ সিনিয়র নেতা-কর্মীরাই যার যার ঘরে অবস্থান করেছেন। তারা দেশের এই দুঃসময়ে জনগণের পাশে না দাঁড়িয়ে উল্টো কয়েক দফায় দলের সব কার্যক্রম স্থগিত রেখেছে। নেতাদের দায়িত্বহীনতার কারণে শত শত বিএনপির কর্মী-সমর্থকরা আজ নিষ্ক্রিয় হয়ে পড়েছ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক তৃণমূল নেতা-কর্মীরা জানান, বিএনপি একটি বড় দল হলেও তারা রাজনৈতিক কৌশল এখনো রপ্ত করতে শেখেনি।

তারা আরো বলেন, বিএনপি শিখেছে প্রতিহিংসা আর সমালোচনার রাজনীতি। দেশের ক্রান্তিকালীন সময়ে তারা নিজেরা কোনো উদ্যোগ না নিয়ে শুধু সরকারের সমালোচনায় ব্যস্ত থেকেছে।

এ বিষয়ে বিএনপিপন্থী রাজনৈতিক বুদ্ধিজীবী ও বিশ্লেষকরা বলেন, দেশের যেকোনো দুর্যোগে একটি বড় দল হিসেবে বিএনপির কাছে জনগণের প্রত্যাশা থাকে। কিন্তু সেই প্রত্যাশা পূরণে বিএনপি কতটুকু ভূমিকা পালন করেছে, তা আজ প্রশ্নবিদ্ধ?

তারা বলেন, করোনাকালীন সময়ে বিএনপি তাদের সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত রেখে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। একটা বড় রাজনৈতিক দল হিসেবে কখনো তারা এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। এ সময়ে তারা মাঠে না থেকে শুধু অনলাইন-টেলিভিশনে উঁকি দিয়ে সরকারের সমালোচনা করেছে, যা কোনোভাবেই কাম্য নয়।

এ বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আমাদের দেশের বিরোধী দল ঘরের মধ্যে বসে অনলাইনে যুক্ত হয়ে টেলিভিশনের উঁকি দিয়ে কথা বলে। তারা ঘর থেকে বের হয় না। উঁকি দিয়ে কথা বলে সরকারের সমালোচনা করে।

তিনি আরো বলেন, করোনাকালীন সময়ে আমরা একদিনও বসে ছিলাম না। জনগণের পাশে থাকতে গিয়ে আমাদের দলের অনেক নেতা, এমপি ও মন্ত্রী আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন। আমরা জানি, করোনাভাইরাস আক্রান্ত হলে কি হতে পারে! সেটি মাথায় রেখে কাজ করছি। সংকট মোকাবিলায় জনগণের পাশে থাকতে শেখ হাসিনা আমাদের এমন শিক্ষা দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব

গণমাধ্যমের কারণেই রাজনীতিতে এখনো টিকে আছে বিএনপি।

আপডেট সময় : ১২:৫০:৫৪ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২০