বৃহস্পতিবার | ৫ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব Logo বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি Logo জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ Logo খুবিতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি Logo চাঁদপুরে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব। Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা

ত্যাগের শক্তি হবে জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রবল প্রত্যয়: ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০২:৩৭:২০ অপরাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২০
  • ৭৮০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পবিত্র ঈদুল আজহার ত্যাগের শক্তি হবে জনগণের জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রবল প্রত্যয়।
আজ সকালে সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তিনি দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘ঈদের শক্তি হোক জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রবল প্রত্যয়। এটাই আজকের পবিত্র ঈদের দিনের প্রত্যাশা।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন দেশের মানুষের মুখে হাসি ফোটাতে।’
ঈদে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে সেতুমন্ত্রী বলেন, ‘সকলকে নিয়ে বঙ্গবন্ধু কন্যা যেন সুস্থতার সাথে দেশকে সমৃদ্ধির সোনালী দিগন্তে এগিয়ে নিয়ে যেতে পারেন। ঈদের এ সময় তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। আপনারা তার জন্য দোয়া করবেন।’
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে সর্বোচ্চ সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা ঈদ উদযাপনে গ্রামে বা শহরে আছেন, তাদের সবাইকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সর্বোচ্চ সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।
করোনা ভাইরাসের বিরুদ্ধে সম্মুখ সারির লড়াইয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে করেন সেতুমন্ত্রী। যারা এখনো দিনরাত সেবাকে ব্রত করে পরিবার থেকে দূরে রয়েছেন তাদের প্রতিও দেশবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
এসময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যেসব ঘরমুখো যাত্রী ভোগান্তিতে পড়েছেন তাদের প্রতি দুঃখ প্রকাশ করেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব

ত্যাগের শক্তি হবে জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রবল প্রত্যয়: ওবায়দুল কাদের

আপডেট সময় : ০২:৩৭:২০ অপরাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২০