শুক্রবার | ৬ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব Logo বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি Logo জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ Logo খুবিতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি Logo চাঁদপুরে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব। Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা

বর্তমান সরকারের আমলে একটি মানুষও না খেয়ে থাকবে না : কৃষিমন্ত্রী

  • আপডেট সময় : ১১:০২:০৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
  • ৭৮০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, বর্তমান সরকারের আমলে একটি মানুষও না খেয়ে থাকবে না ।
মন্ত্রী বৃহস্পতিবার তাঁর সরকারি বাসভবন থেকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিস আয়োজিত ঈদুল আযহা উপলক্ষে গরিব ও দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকেই একটি মানুষকেও যাতে না খেয়ে থাকতে না হয় সেলক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফলে, মানুষ না খেয়ে দিনযাপন করছে, অভুক্ত আছে এ রকম একটি ঘটনাও গত ১০ বছরে ঘটেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনবান্ধব এই সরকার যতদিন ক্ষমতায় আছে ততদিন কেউ অভুক্ত থাকবে না।
মন্ত্রী বলেন, মহামারি করোনার প্রকোপের শুরু থেকেই সরকার ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে। ঘূর্ণিঝড় আম্পান ও চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝেও ত্রাণসহ নানা সহায়তা প্রদান করে যাচ্ছে। শুধু তাই নয়, মহামারি করোনার কারণে যাতে ভবিষ্যতে দেশে খাদ্য সংকট না হয়, মানুষকে যাতে অভুক্ত না থাকতে হয়, সেজন্য প্রধানমন্ত্রী কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতি ইঞ্চি জমিতে ফসল ফলানোর নির্দেশ দিয়েছেন। কৃষি মন্ত্রণালয় সে লক্ষ্য অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ঈদুল আযহা উপলক্ষে ধনবাড়ী উপজেলার ৩ হাজার ৮১ টি দরিদ্র ও অসহায় ব্যক্তি বা পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব

বর্তমান সরকারের আমলে একটি মানুষও না খেয়ে থাকবে না : কৃষিমন্ত্রী

আপডেট সময় : ১১:০২:০৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০