সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

চুয়াডাঙ্গায় পূর্ব বিরোধের জের ধরে যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম

  • rahul raj
  • আপডেট সময় : ১২:০২:৪৪ পূর্বাহ্ণ, বুধবার, ২২ এপ্রিল ২০২০
  • ৭৭৬ বার পড়া হয়েছে

শামসু‌জ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামে  যুবলীগ কর্মী মোনাজাত উদ্দীনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে তা‌কে ঢাকা পঙ্গু হাসপাতা‌লে রেফার্ড করা হয়। আশঙ্কজনক অবস্থায় আহত মোনাজাতকে ‌নি‌য়ে রা‌তেই ঢাকার উ‌দ্দে‌শ্যে রওনা হ‌য়ে‌ছে প‌রিবা‌রের লোকজন। সে তালতলা গ্রামের আব্দুল মজিদের ছেলে।

স্থানীয় সূ‌ত্রে জানাগে‌ছে, চুয়াডাঙ্গা তালতলা গ্রামের তেতুলতলা মোড় থেকে মোতাজাত উদ্দীনকে সাত আট জনের সশস্ত্র একটি দল জোরপূর্বক ধরে নিয়ে যায় গ্রামের স্কুলের পিছনে। সেখানে তাকে উপর্যুপরী কুপিয়ে জখম করা হয়।

এসময় মোতাজাতের চিৎকারে স্থানীয়রা বেরিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গ্রামবাসী তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাঃ সাকিল আরসালান জানান, ধারালো অস্ত্র দিয়ে মোনাজাত উদ্দীনের মাথা, বাম হাত ও দুই পা সহ শরীরের অসংখ্য স্থানে আঘাত করা হয়েছে। এতে তার শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা ঢাকা পঙ্গুতে রেফার্ড করেছি।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ জানান, হামলাকারী ও হামলার শিকার হওয়া উভয়ই একই সংগঠনের নেতা কর্মী। নিজেদের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে এ হামলা ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। হামলাকারীদের গ্রেফতারের জন্য পুলিশের দুটি ইউনিট কাজ করছে বলেও জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

চুয়াডাঙ্গায় পূর্ব বিরোধের জের ধরে যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম

আপডেট সময় : ১২:০২:৪৪ পূর্বাহ্ণ, বুধবার, ২২ এপ্রিল ২০২০