শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

টেকনাফে পুলিশ-বিজিবির পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ৪ মাদক কারবারি নিহত

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:৪২:২৮ অপরাহ্ণ, শনিবার, ২৮ মার্চ ২০২০
  • ৭৪১ বার পড়া হয়েছে
হাবিবুল ইসলাম হাবিব, কক্সবাজার প্রতিনিধি::
টেকনাফে বিজিবি-পুলিশের পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ৪জন মাদক কারবারী নিহত হয়েছে। বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে ৩জন ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১জন মাদক কারবারি নিহত হয়েছে।
এঘটনায় বিজিবি ঘটনাস্থল থেকে ১ লক্ষ ৮০ হাজার ইয়াবা, ২টি অস্ত্র, ৩ রাউন্ড কার্তুজ,একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, ২৭ মার্চ রাতে গোপন সংবাদের মাধ্যমে বিজিবি জানতে পারে মাদক পাচারের ঘাঁটি হিসাবে খ্যাত হ্নীলা ইউনিয়ন লেদা নাফনদী সংলগ্ন ছুরিখাল এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশ সীমান্তে প্রবেশ করবে। সেই গোপন তথ্যে গভীর রাত ১২টার দিকে সীমান্ত প্রহরী বিজিবির একটি চৌকষ দল উক্ত এলাকায় অবস্থান নিলে অন্ধকারের মধ্যে ৪/৫ জন লোক একটি নৌকা দ্বারা নাফনদী পার হয়ে ছুরিখাল এলাকায় প্রবেশ করতে দেখে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে থামতে সংকেত দিলে নির্দেশ অমান্য করে।
তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করলে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ী গুলি বর্ষন শুরু করে। এতে বিজিবি তিন সদস্য আহত হয়। বিজিবিও আত্মরক্ষার্থে সরকারী সম্পদ রক্ষা করার জন্য পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে প্রায় ৫/৬ মিনিট গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আসার পর ঘটনাস্থল থেকে বিজিবি গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতনামা তিন যুবককে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাদের রেফার করে। এরপর কক্সবাজার সদর হাসপাতালের দায়িত্বরত ডাক্তার তাদের তিন জনকে মৃত ঘোষনা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফয়সল হাসান খাঁন (পিএসসি) কক্সবাজার জার্নালকে জানান, বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়া তিন ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি।
সকল অপচেষ্টা প্রতিরোধ ও মাদক কারবারীদের নির্মুল করার জন্য সীমান্তে বিজিবি সদস্যরা সবসময় প্রস্তুত রয়েছে।
এদিকে টেকনাফ উপজেলাধীন হোয়াইক্যংয়ে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মুসা আকবর নামে এক মাদক মাদক কারবারী নিহত হয়েছে।
ঘটনাস্থল তল্লাশী করে ৬ হাজার ইয়াবা, দেশীয় তৈরী ১টি অস্ত্র, ৩ রাউন্ড কার্তুজ,৬ রাউন্ড কার্তুজের খালি খোসা উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার (ওসি) প্রদীপ কুমার দাস জানান, মাদক মাদক কারবারীদের নির্মুল করতে পুলিশের মাদক বিরোধী চলমান এই যুদ্ধ অব্যাহত থাকবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

টেকনাফে পুলিশ-বিজিবির পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ৪ মাদক কারবারি নিহত

আপডেট সময় : ০৮:৪২:২৮ অপরাহ্ণ, শনিবার, ২৮ মার্চ ২০২০