শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইদহে হোম কোয়ারেন্টাইনে ২৭৪ জন, অনেকেই আইন মানছে না!

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:১৫:৪৩ অপরাহ্ণ, বুধবার, ১৮ মার্চ ২০২০
  • ৭৩৮ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
করোনাভাইরাস প্রতিরোধে ঝিনাইদহের ৫ উপজেলায় বুধবার দুপুর (১৮ মার্চ) পর্যন্ত ২৭৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে বিদেশ ফেরত ও তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন। ইতালি, জার্মানি, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও ভারত থেকে প্রবাসিরা আসার পর তাদের সঙ্গে তার পরিবারের সদস্যদেরকেও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ব্যবস্থা গ্রহন করা গয়েছে। ঝিনাইদহের সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর হোসেন বুধবার দুপুরে জানান, গত ১০ মার্চ থেকে ১৮ মার্চ এই ৮ দিনে ঝিনাইদহ সদর উপজেলায় ৬জন, কোটচাঁদপুরে ১৫ জন, কালীগঞ্জে ১২জন, শৈলকুপায় ৮জন ও মহেশপুর উপজেলায় ২৩৩ জনকেহোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা জারী করা হয়েছে। এদিকে অভিযোগ পাওয়া গেছে, হোম কোয়ারেন্টাইনে মানুষগুলো নিয়ম মানছে না। বিশেষ করে প্রবাসীরা নিজের ইচ্ছেমতো চলা ফেরা করছেন। নজরদারী না থাকায় তারা হোম কোয়ারেন্টাইনের সকল নিয়ম ভঙ্গ করে চলাফেরা করে বেড়াচ্ছেন, যাচ্ছেন আত্মীয় বাড়িতেও। বিষয়টি নিয়ে ঝিনাইদহের সিভিল সার্জন সেলিনা বেগম বলেন, বিদেশফেরত ব্যক্তি দেশের মনিুষ ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তার স্বার্থেই হোম কোয়ারেন্টাইনে থাকবেন। স্বাস্থ্য বিভাগের একার পক্ষে এটা মানানো সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন। তবে ঝিনাইদহে এখন পর্যন্ত কোন করোনা রোগী শনাক্ত হয়নি বলেও তিনি গনমাধ্যম কর্মীদের জানান। এদিকে ইতালি, জার্মানি, স্পেন, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও ভারত থেকে যে সব প্রবাসিরা বাড়ি ফিরছেন তাদের পরিচয় গোপন রাখার কারণে তারা স্বাস্থ্য কর্মী ও প্রশাসনের নজরদারী এড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন এমন খবর পাওয়া যাচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহে হোম কোয়ারেন্টাইনে ২৭৪ জন, অনেকেই আইন মানছে না!

আপডেট সময় : ০৮:১৫:৪৩ অপরাহ্ণ, বুধবার, ১৮ মার্চ ২০২০