শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কোটচাঁদপুরে শিশুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:০৯:২২ অপরাহ্ণ, বুধবার, ১৮ মার্চ ২০২০
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার রেলস্টেশন এলাকায় জান্নাতুল নেছা (৩) নামের এক শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ নির্মম হত্যার ঘটনাটি ঘটে। নিহত জান্নাতুল রেলস্টেশনপাড়ার তোফাজ্জেল হোসেন টুকুর মেয়ে। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম জানান, তোফাজ্জেলের বাড়িতে দুলাল নামের এক কাপড় ব্যবসায়ী ভাড়া থাকতেন। তাঁর বাড়ি রাজবাড়ী জেলায়। গতকাল তোফাজ্জেল আসরের নামাজ পড়ে এসে মেয়েকে না পেয়ে ডাকাডাকি করতে থাকেন। একপর্যায়ে মেয়েকে দুলালের ঘরে জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। ওসি আরও জানান, কুপিয়ে শিশুটির ডান হাতের কব্জি আলাদা ও ভুড়ি বের করে দেওয়া হয়েছে। পুলিশ সন্দিগ্ধ দুলালকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো জানা যায়নি বলে জানান তিনি। শিশুটির বাবা তোফাজ্জেল হোসেনের বরাত দিয়ে ওসি আরও জানান, নামাজ পড়ে ফেরার পথে বাড়ির মালিক তোফাজ্জেলের সঙ্গে দেখাও হয় ভাড়াটে দুলালের। তখন তিনি দ্রুত হেঁটে পালিয়ে যান। লাশ উদ্ধার করে কোটচাঁদপুর থানায় রাখা হয়েছে। লাশের ময়নাতদন্ত করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কোটচাঁদপুরে শিশুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৮:০৯:২২ অপরাহ্ণ, বুধবার, ১৮ মার্চ ২০২০