শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কুমার নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:০৯:২০ অপরাহ্ণ, সোমবার, ১৬ মার্চ ২০২০
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:আলমডাঙ্গা মাধবপুরের কুমার নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করে দিয়েছে প্রশাসন। মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মাত্র ১ শ গজ দূরে বালি উত্তোলন করায় হুমকির মুখে পড়ে স্কুল ভবনটি। স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে গতকাল রোববার দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ডাউকি ভূমি অফিসের কর্মকর্তারা এ বালি উত্তোলন বন্ধ করে দেন।আলমডাঙ্গা মাধবপুরের কুমার নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করে দিয়েছে প্রশাসন। মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মাত্র ১ শ গজ দূরে বালি উত্তোলন করায় হুমকির মুখে পড়ে স্কুল ভবনটি। স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে গতকাল রোববার দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ডাউকি ভূমি অফিসের কর্মকর্তারা এ বালি উত্তোলন বন্ধ করে দেন। জানা গেছে, আলমডাঙ্গার মাধবপুর গ্রামের মৃত সোনা মণ্ডলের ছেলে আজিজুল হকের পুকুর ভরাট করার দায়িত্ব নেন সরিষাডাঙ্গার লিমন। ইসরাফিল নামের এক ব্যক্তির মাধ্যমে ১ লাখ ২০ হাজার টাকায় চুক্তি করার পর নগদ ১২ হাজার টাকা নিয়ে লিমন তাঁর ড্রেজার মেশিন দিয়ে রোববার থেকে  মাধবপুর কুমার নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলন শুরু করেন। ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করে ওই পুকুর ভরাট করা হচ্ছিল। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী ডাউকি ভূমি অফিসকে বিষয়টি দেখে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ সময় ডাউকি ভূমি কর্মকর্তা মতিয়ার রহমান ও সহকারী রাহবুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করে দেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী জানান, অবৈধভাবে বালি উত্তোলনের বিষয়ে আইনগত ব্যবস্থ গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুমার নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ

আপডেট সময় : ০৮:০৯:২০ অপরাহ্ণ, সোমবার, ১৬ মার্চ ২০২০