বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

অধিক মূল্যে মাস্ক বিক্রি করায় ঝিনাইদহের ভ্রাম্যমান আদালত জরিমানা

  • rahul raj
  • আপডেট সময় : ০২:১০:০৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
  • ৭৪১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
করোনা ভাইরাসের আতংককে কাজে লাগিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে শৈলকুপায় ৪ কাপড় ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে শৈলকুপা বাজারে অভিযান চালিয়ে ভ্যাম্যমান আদালতে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন গোপন সংবাদে তিনি জানতে পারেন শৈলকুপা বাজারে কিছু অসাধু ব্যবসায়ী করোনা ভাইরাসের আতংককে কাজে লাগিয়ে অধিক দামে মাস্ক বিক্রি করছে। এ সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে অভিযান চালিয়ে স্কুল মার্কেটের তিসা গার্মেন্টসকে ১০ হাজার, আলম গার্মেন্টসকে ৪০ হাজার, নোহা শাড়ীঘরকে ৩০ হাজার এবং আলিম গার্মেন্টেস এর মালিককে ১০ হাজার মোট ৯০ হাজার টাকা অর্থদন্ড করা হয় ভ্রাম্যমান আদালতে। এদিকে কালীগঞ্জ থেকে শাহরিয়ার রহমান সোহাগ জানান, করোনা ভাইরাস প্রতিরোধে বেড়েছে মাস্কের ব্যবহার। এই মাস্ক বিক্রি বেড়ে যাওয়ায় কিছু কিছু ব্যবসায়ী অধিক মুল্যে বিক্রি করছেন। মাস্কের দাম বেশি রাখায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলার সালমান ফার্মেসীর মালিক সরোয়ার হোসেনকে ১০ হাজার টাকা ও লাবনী স্টোর খেলাঘর এর এস.এম হাবিব কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার বিকেলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা রাণী সাহা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা জানান, উপজেলার বিভিন্ন দোকানে মাস্ক বিক্রিতে দাম বেশি রাখার ব্যাপারে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন ব্যক্তিকে দোকানে পাঠিয়ে মুল্য যাচাই করেন। ক্রেতাদের কাছ থেকে ইচ্ছামত দাম নেওয়ায় সালমান ফার্মেসীকে ১০ হাজার ও লাবনী স্টোর খেলাঘরকে ৫ হাজার টাকা ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অধিক মূল্যে মাস্ক বিক্রি করায় ঝিনাইদহের ভ্রাম্যমান আদালত জরিমানা

আপডেট সময় : ০২:১০:০৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০