শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বনভোজনের বাসে ঘুমন্ত যুবকের মৃত্যু!

  • rahul raj
  • আপডেট সময় : ০২:০৯:৪১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
  • ৭৩৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
সহকর্মীদের সঙ্গে বার্ষিক বনভোজনে গিয়েছিলেন কবির। বাসে উঠে কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়েন তিনি। বনভোজনের বাস গন্তব্যে পৌঁছলে তার সহকর্মীরা ঘুম থেকে ডাকেন কবিরকে। কিন্তু কবির এর আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই ঘুম যে আর কখনও ভাঙবে না। এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ সুগার মিলের গ্যারেজ সেক্টরের বার্ষিক বনভোজনে। মৃত কবির হোসেন উপজেলার বাবরা গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে। বাসে থাকা শহিদুল ইসলাম নামে এক সহকর্মী জানান, রাত ২টায় বনভোজনের বাসটি সুগার মিল থেকে ছেড়ে যায়। গাড়ির মধ্যে কবির বেশ উৎফুল্ল ছিল। এর কিছুক্ষণ পরেই একটি সিটে হেলান দিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। এর পর বাঘা লালপুর এলাকায় কিছুক্ষণ দাঁড়ায় বাসটি। এ সময় তিনি কবিরের শরীরে হাত দিয়ে দেখতে পান, পুরো শরীর ঠাণ্ডা ও মুখ দিয়ে লালা বের হচ্ছে। তিনি আরও জানান, সঙ্গে সঙ্গে রাজশাহী সিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গত তিন বছর আগে বাবাকে হারায় কবির। এর পরের বছর গাছ থেকে পড়ে তার ছোট ভাইটি মারা যায়। এবার মাকে রেখে তিনিও চলে গেলেন অনন্তকালে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বনভোজনের বাসে ঘুমন্ত যুবকের মৃত্যু!

আপডেট সময় : ০২:০৯:৪১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০