শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পানবরজে আগুন, ১০ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:২২:৪৬ অপরাহ্ণ, বুধবার, ১১ মার্চ ২০২০
  • ৭৫৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের কালীগঞ্জে আগুনে পানবরজ পুড়ে ১০ জন কৃষক নিঃস্ব হয়ে গেছেন। তাঁদের বুকভরা আহাকারে বাতাস যেন ভারি হয়ে উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলার শালিখা মাঠে।ঝিনাইদহের কালীগঞ্জে আগুনে পানবরজ পুড়ে ১০ জন কৃষক নিঃস্ব হয়ে গেছেন। তাঁদের বুকভরা আহাকারে বাতাস যেন ভারি হয়ে উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলার শালিখা মাঠে। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শালিখা গ্রামের কৃষক ইমান আলীর আখখেতে শুকনো পাতা পোড়ানোর কাজ করছিলেন শ্রমিকেরা। এ সময় এই আগুন ছড়িয়ে পানের বরজে লাগে। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে থাকা বরজে। শহর থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই প্রায় ১০ বিঘা জমির পান পুড়ে ছাই হয়ে যায়। এ সময় শালিখা গ্রামের খোকন আলী, ইমরান হোসেন, নয়ন হোসেন, শিব দত্ত, আজু হোসেন, ইমান আলী, রতন হোসেন, বাকের আলীসহ ১০ জন কৃষকের প্রায় ১০ বিঘা জমিতে আগুন লেগে পুড়ে যায়। এতে কৃষকের প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। শালিখা গ্রামের কৃষক খোকন আলী জানান, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তিনি ১৬ শতক জমিতে পানের বরজ করেছিলেন। এটাই তাঁর আয়- উপর্জনের একমাত্র পথ। গত বছরও আগুন লেগে তাঁর পানের বরজ পুড়ে যায়। তাঁর পানের বরজটি পুড়ে যাওয়ায় জমির পাশেই বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন তিনি। কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামছুর রহমান জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেছি। আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। কৃষকের প্রায় ১০ বিঘা জমির পান বরজ পুড়ে গেছে। জমির পাশের আখখেতের শুকনো পাতা পোড়ানো থেকে এ আগুনের সূত্রপাত বলে জানা গেছে।’ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও নিয়ামত ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পানবরজে আগুন, ১০ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই

আপডেট সময় : ০৬:২২:৪৬ অপরাহ্ণ, বুধবার, ১১ মার্চ ২০২০