শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় দুই ইজিবাইকের সংঘর্ষে আহত ৪

  • rahul raj
  • আপডেট সময় : ০২:৫২:৩৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার সিঅ্যান্ডবি পাড়ায় দুই ইজিবাইকের সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। আহতরা হলেন ইজিবাইকচালক দর্শনা বাজারপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে শরিফুল ইসলাম (২৩), চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন হাসপাতালপাড়ার কুবাদ আলীর স্ত্রী ব্লু খাতুন (৩৫), দামুড়হুদা উপজেলার চিৎলা ইউনিয়নের চিৎলা নতুনপাড়ার ইব্রাহিমের স্ত্রী মহিমা বেগম (৪০) ও তাঁর ছেলের বউ সুমিতা (২০)।
জানা যায়, গতকাল সকালে নাতনির চিকিৎসার জন্য ইজিবাইকযোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসছিলেন দামুড়হুদা উপজেলার চিৎলা ইউনিয়নের চিৎলা নতুনপাড়ার মহিমা বেগম ও তাঁর ছেলের বউ সুমিতা। এদিকে, কোর্ট মোড় থেকে ইজিবাইকযোগে দর্শনার উদ্দেশে যাচ্ছিলেন ব্লু খাতুনসহ আরও কয়েকজন। পথের মধ্যে সিঅ্যান্ডবি পাড়ায় পৌঁছালে দুই ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ইজিবাইকচালক শরিফুল ইসলাম, মহিমা বেগম, তাঁর ছেলের বউ সুমিতা ও ব্লু খাতুন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেন। গুরুতর জখম হওয়ায় শরিফুল ইসলাম, মহিমা বেগম ও ব্লু খাতুনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন মহিমা বেগমের ছেলের বউ সুমিতা।
এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফাতিমা হক জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের জরুরি বিভাগ থেকে চিকিৎসা প্রদান করার পর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় দুই ইজিবাইকের সংঘর্ষে আহত ৪

আপডেট সময় : ০২:৫২:৩৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০