শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা ভবন উদ্বোধন কালে আইজিপি

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:৪৭:৪৫ অপরাহ্ণ, সোমবার, ৯ মার্চ ২০২০
  • ৭৫১ বার পড়া হয়েছে

তারেক জাহিদ, ঝিনাইদহঃ
সাইবার ক্রাইম দমনে পুলিশের জনবল বৃদ্ধি ট্রেনিং ও ইকুপমেন্ট সংগ্রহ করা হচ্ছে। জেলায় জেলায় সাইবার ক্রাইম সেল গঠন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। সোমবার সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ভবিষ্যতে আমাদের বড় চ্যালেঞ্জ হবে সাইবার ক্রাইম। শুধু বাংলাদেশ নয় বর্তমান বিশ্বে সাইবার ক্রাইম সবথেকে আলোচিত ক্রাইম। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সাইবার ক্রাইম রোধে জনবল বৃদ্ধির। সেই সাথে ইক্যুপমেন্ট সংগ্রহ করা হচ্ছে। পুলিশের জনবল বৃদ্ধির ব্যাপারে আইজিপি বলেন, আমাদের আশপাশের দেশগুলোতে জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা বেশি। কিন্তু বাংলাদেশে প্রায় সাড়ে ৮’শ লোকের জন্য একজন পুলিশ। এজন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি পুলিশের জনবল বৃদ্ধির জন্য। প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করেছি। উনি নিশ্চয় এটি বিবেচনা করে জনবল বৃদ্ধির চেষ্টা করবেন। এর আগে নব-র্নিমিত কোটচাঁদপুর মডেল থানা ভবন উদ্বোধন করেন। পরে থানায় একটি এ্যাম্বুলেন্স ও একটি পিকআপ ভ্যান প্রদাণ করেন। এসময় ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামানসহ পুলিশ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা ভবন উদ্বোধন কালে আইজিপি

আপডেট সময় : ০৮:৪৭:৪৫ অপরাহ্ণ, সোমবার, ৯ মার্চ ২০২০