রবিবার | ২৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু Logo বীরগঞ্জে জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জুয়ারু পালাতক Logo পলাশবাড়ীতে ওসিকে মারা জামায়াত নেতা  আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

  • rahul raj
  • আপডেট সময় : ১২:২৪:৫৮ অপরাহ্ণ, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯
  • ৭৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার দখলপুর স্টোন ইটভাটার কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশের কনস্টেবল ইসমাইল হোসেন (২৩) নিহত হয়েছেন। দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ইসমাইল হরিণাকু-ু উপজেলার ভেড়াখালী গ্রামের মজিবর রহমানের ছেলে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনি আহত হন। মূমুর্ষ অবস্থায় তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মৃত্যুবরণ করেন। দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরির্দশক (এসআই) জাকির হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, পাঁচ দিনের ছুটিতে ইসমাইল বাড়ি যান। তিনি নববিবাহিত। শুক্রবার বিকেলে ঝিনাইদহের সাধুহাটী বাসস্ট্যান্ড থেকে মোটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার পথে দখলপুরের নাওমারা মাঠে স্টোন ইটভাটার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। ঝিনাইদহের হরিণাকু-ু থানার এসআই আব্দুল জলিল জানান, পাঁচ বছর আগে ইসমাইল পুলিশ বাহিনীতে যোগ দেন। তাঁর মৃত্যুতে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রে ও নিজ গ্রাম ভেড়াখালীতে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

আপডেট সময় : ১২:২৪:৫৮ অপরাহ্ণ, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯