রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

ঝিনাইদহে ট্রাক চাপায় চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৭:৩১ পূর্বাহ্ণ, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহে সবজি বোঝাই ট্রাকের চাপায় রাশেদুল ইসলাম ও হাসানুজ্জামান নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার চুটলিয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে হাসানুজ্জামান ও একই এলাকার রওশন ম-লের ছেলে রাশেদুল ইসলাম। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানা গেছে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের সাব-স্টেশন কর্মকর্তা রউফ মোল্লা জানান, মোটরসাইকেল আরোহী রাশেদুল ইসলাম ও হাসানুজ্জামান মাগুরা থেকে ঝিনাইদহের দিকে আসছিলেন। পথের মধ্যে ঝিনাইদহ চক্ষু হাসপাতাল এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি সবজি বোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুজন মারা যান। মৃতদেহ দুটি সদর হাসপাতালে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

ঝিনাইদহে ট্রাক চাপায় চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১০:২৭:৩১ পূর্বাহ্ণ, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯