রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

৯ কেজি গাঁজা ও ১৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ১১:০৩:৩১ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
  • ৭৪২ বার পড়া হয়েছে

দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান
নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার পৃথক স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার ও গত বুধবার পৃথক অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির বিশেষ টহল কমান্ডার নায়েক মো. মনির হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত রঘুনাথপুরের একটি বাঁশবাগান থেকে ৯ কেজি গাঁজা ও ৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৬৬ হাজার ৭ শ টাকা। উদ্ধার হওয়া গাঁজা ও ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
অপর দিকে, গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির বিশেষ টহল কমান্ডার নায়েক মো. মনির হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি আমবাগান থেকে ৯১ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩৬ হাজার ৪ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

৯ কেজি গাঁজা ও ১৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার

আপডেট সময় : ১১:০৩:৩১ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯