রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

কুকুরের কামড়ে তিন শিশু জখম!

  • rahul raj
  • আপডেট সময় : ১১:০৮:২৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
  • ৭৪৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় বেড়েছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় বেড়েছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। পৃথক স্থানে কুকুরের কামড়ে তিন শিশু গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টা ও বেলা ৩টার দিকে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। কুকুরের কামড়ে জখম শিশুরা হলো চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের ফুলবাড়ি পশ্চিমপাড়ার আবুল কালামের ছেলে রাজিবুল ইসলাম (৭), তিতুদহ ইউনিয়নের বোলদিয়া পুরাতনপাড়ার সসিরের ছেলে তরিকুল ইসলাম (১০) ও একই এলাকার আলম আলী শেখের ছেলে মশিবুল ইসলাম (১৪)।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকালের দিকে এলাকার একটি দোকানের সামনে খেলা করছিল শিশু রাজিবুল ইসলাম। এ সময় একটি কুকুর দৌড়ে এসে তার বাঁ পায়ে কামড় দিয়ে পায়ের মাংস তুলে নেয়। এ সময় রাজিবুলের পরিবারের সদস্যরা তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা রজিবুলকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন এবং রাজিবুলের জখম গুরুতর হওয়ায় তাকে ভর্তি রাখেন।
এদিকে, দুপুরের পর বাড়ির সামনের মাঠে খেলা করার সময় শিশু তরিকুল ইসলামকে কুকুরে কামড় দেয়। এ সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল মশিবুল ইসলাম। একই কুকুর তাকেও কামড় দিয়ে পালিয়ে যায়। একই কুকুরের কামড়ে তরিকুল ইসলাম ও মশিবুল ইসলাম গুরুতর জখম হয়। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুন্নাহার খানম তাদের চিকিৎসা প্রদান করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

কুকুরের কামড়ে তিন শিশু জখম!

আপডেট সময় : ১১:০৮:২৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯