শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

কালীগঞ্জে বাসচালকের কারাদন্ড ও জরিমানা!

  • rahul raj
  • আপডেট সময় : ১১:১৩:১১ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:খুলনা-কুষ্টিয়া-মহাসড়কে বেপরোয়া গতিতে চলাচলরত গড়াই পরিবহনের গতি নিয়ন্ত্রণে আনতে অবশেষে পদক্ষেপ নিল হাইওয়ে পুলিশ ও প্রশাসন। দীর্ঘ দিন ধরে এ মহাসড়কে চলাচলরত গড়াই পরিবহনের গতি নিয়ন্ত্রণে আসছিল না। যে কারণে দুর্ঘটনায় পড়ে অহরহ হতাহতের ঘটনা ঘটছিল। গড়াইয়ের বেপরোয়া গতির কারণে চলতি মাসে পরপর ঘটে যাওয়া কয়েকটি দুর্ঘটনার শিকার আহত-নিহত ব্যক্তিদের পরিবারের করুণ অবস্থার কথা তুলে ধরে সম্প্রতি বিভিন্ন পত্র-পত্রিকায় খবর প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসে স্থানীয় প্রশাসন ও হাইওয়ে পুলিশের। এরপর গড়াইয়ের বেপরোয়া গতি থামাতে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বারোবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অপরাধে গড়াই পরিবহনের রাকিব হোসেন নামের এক চালককে এক মাসের কারাদ- প্রদান করেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন। এ ছাড়াও যানবাহনে কাগজপত্র ঠিক না থাকায় ১ হাজার ৩ শ টাকা জরিমানাও করা হয় তাঁকে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান, দীর্ঘ দিন ধরে অভিযোগ আসছিল খুলনা-কুষ্টিয়া মহাসড়কে গড়াই ও রূপসা পরিবহনের চালকেরা দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে প্রতিনিয়ত দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। এর পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে রাকিব নামের এক চালককে এক মাসের কারাদ- প্রদান করা হয় এবং বিভিন্ন যানবাহনে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় ১ হাজার ৩ শ টাকা জরিমানা করা হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা জানান, জনগণের জানমালের নিরাপত্তার বিধানে বেপরোয়া গতির মহাসড়কে চলাচলরত গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত রাখা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

কালীগঞ্জে বাসচালকের কারাদন্ড ও জরিমানা!

আপডেট সময় : ১১:১৩:১১ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯