সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

আদালতের মাধ্যমে দুর্নীতিবাজ দল হিসেবে বিএনপি এখন প্রতিষ্ঠিত :হানিফ

  • আপডেট সময় : ০৩:৪১:৫৮ অপরাহ্ণ, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
  • ৮০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘আদালতের মাধ্যমে দুর্নীতিবাজ দল হিসেবে বিএনপি এখন প্রতিষ্ঠিত। তাই সেই দলের নেতা-কর্মীদের জনগণের কাছে তাদের পক্ষে ভালো কথা বলার কিছু নেই।’
তিনি বলেন,যখন কোন ব্যক্তি বা দল ক্ষমতা হারিয়ে ফেলে তখন তাদের মুখের আস্ফালনই শান্ত¦না খোঁজার মাধ্যম হয়ে দাড়ায়।
আজ বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে ‘কঠোর আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানো হবে’ বিএনপি নেতা ব্যারিষ্টার মওদুদ আহমেদের এমন বক্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘রাজনৈতিকভাবে জনগণের সামনে বিএনপির কিছু বলার নেই। ক্ষমতায় থেকে নানা অপকর্মের কারণে এ দলের শীর্ষ নেত্রী খালেদা জিয়া দুর্নীতির দায়ে আদালতের রায়ে দন্ডিত হয়ে কারাগারে আছেন।’
তিনি আরও বলেন,২০১৩ সাল থেকে বেগম খালেদা জিয়া কতবার আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনের ডাক দিয়েছে দেশবাসী তা দেখেছে। দেখতে দেখতে সাত বছর পার হলেও বিএনপির আন্দোলন মাঠে গড়ায়নি। সুতরাং বিএনপির নেতাদের কথা জনগণ এখন আর আমলেও নেয় না। কারণ জনগণ জানে বিএনপির কথা ছাড়া কিছু করার নেই।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহ-সভাপতি রবিউল ইসলাম, যুগ্ম-সম্পাদক প্রকৌশলী ফারুক উজ জামান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

আদালতের মাধ্যমে দুর্নীতিবাজ দল হিসেবে বিএনপি এখন প্রতিষ্ঠিত :হানিফ

আপডেট সময় : ০৩:৪১:৫৮ অপরাহ্ণ, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯