শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নারীসহ তিনজন আহত, থানায় অভিযোগ

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৪১:০৫ পূর্বাহ্ণ, বুধবার, ৯ অক্টোবর ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলুকদিয়ায় পূর্বশত্রুতার জেরে হামলা-ভাঙচুর
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার আলুকদিয়া গ্রামে পূর্বশত্রুতার জেরে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। এ সময় আহত নারীর শ্লীলতাহানির ঘটনাও ঘটে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে। চুয়াডাঙ্গা সদর থানায় এ সংক্রান্ত একটি অভিযোগ সূত্রে এ তথ্য পাওয়া যায়।
আহত ব্যক্তিরা হলেন আলুকদিয়া দাসপাড়ার বিমল কুমার দাসের ছেলে অনন্ত কুমার দাস (৩৭), রাজ কুমার দাসের মেয়ে মাধবী দাস (২০) ও পাশের মণিরামপুর গ্রামের মৃত কাঠিরাম শর্মার ছেলে রঞ্জিত কুমার শর্মা (৫৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পূর্বশত্রুতার জের ধরে আলুকদিয়া দাসপাড়ার ভাদু দাসের ছেলে প্রকাশ দাস, বিকাশ দাস, পলাশ দাস, বিকাশের ছেলে আকাশ দাস, প্রকাশের ছেলে প্রণব দাসসহ একই পরিবারের কয়েকজন অনন্ত দাসের বাড়িতে হামলা চালান। এ সময় তাঁরা অনন্ত দাসের বাড়িঘর ভাঙচুর করেন। বাধা দিতে এলে অনন্ত, মাধবী ও রঞ্জিতকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন তাঁরা। এ সময় হামলাকারীরা মাধবী দাসের পরনের কাপড় ছিড়ে শ্লীলতাহানি করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। প্রতিবেশীরা ঠেকাতে এলে তাঁদেরও হুমকি-ধামকি দিয়ে যান তাঁরা। এ ঘটনার পর রাতে অনন্ত কুমার দাস বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারীসহ তিনজন আহত, থানায় অভিযোগ

আপডেট সময় : ১০:৪১:০৫ পূর্বাহ্ণ, বুধবার, ৯ অক্টোবর ২০১৯