শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৫৯:১৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের ছালাভরা নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় আমিরুল ইসলাম (২৫) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। যশোরের ঝিকরগাছা উপজেলা শ্রীরামপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আমিরুল ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কাতলামারী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তাঁর পুলিশ পরিচিতি নম্বর বিডি-৯৪১২১৬৩৮০৭। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের ছালাভরা নামক স্থানে মোটরসাইকেল ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। দুর্ঘটনায় তাঁর শরীরের নীচের অংশ ও দুই পা ছিন্নভিন্ন হয়ে রাস্তায় পড়ে ছিল। কাতলামারী পুলিশ ফাঁড়ি তদন্ত কর্মকর্তা ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল সোমবার সকালে সিসি নিয়ে আমিরুল ইসলাম রেশন তুলতে ঝিনাইদহ পুলিশ লাইনসে যান। কিন্তু ছালাভরা নামক স্থানে কী জন্য গেল, তা তিনি বলতে পারেননি। ধারণা করা হচ্ছে, গতকাল সকালে ঝিনাইদহ পুলিশ লাইনস থেকে রেশন তুলে তিনি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

আপডেট সময় : ১০:৫৯:১৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯