শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • rahul raj
  • আপডেট সময় : ১০:১১:২৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯
  • ৭৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ক্লাস-পরীক্ষা চালু, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনাপত্তিপত্র পাওয়ার দাবিতে আবারও সড়ক অবরোধ করে অনশন কর্মসূচি পালন করেছেন ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সদর উপজেলার হলিধানী এলাকার কলেজের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এতে বন্ধ হয়ে যায় ঝিনাইদহ ও চুয়াডাঙ্গাগামী সব প্রকার যানবাহন। ভোগান্তিতে পড়ে ওই সড়কে চলাচলকারী যাত্রীরা। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজটি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে। কিন্তু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনাপত্তিপত্র দিচ্ছে না। যে কারণে গত ৯ মাস যাবত বন্ধ রয়েছে তাঁদের ক্লাস ও পরীক্ষা। গত বুধবার ক্লাস-পরীক্ষা চালু ও এনওসি পাওয়ার দাবিতে সড়ক অবরোধ করেন তাঁরা। এ সময় জেলা প্রশাসনের প্রতিনিধি ও পুলিশের কর্মকর্তাদের আশ্বাসে এক ঘণ্টা পর সড়ক অবরোধ বন্ধ করেন। শিক্ষার্থীদের গত মঙ্গলবার পর্যন্ত দেওয়া আল্টিমেটামের পরও অনাপত্তিপত্র না দেওয়ার কারণে গতকাল বুধবার আবারও সড়ক অবরোধ করেন তাঁরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট সময় : ১০:১১:২৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯