শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

এখনো পলাতক আহমদ, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা আজ

  • rahul raj
  • আপডেট সময় : ১২:২৫:১২ অপরাহ্ণ, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৪১ বার পড়া হয়েছে

আলমডাঙ্গার পাইকপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা
নিউজ ডেস্ক:আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়ায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় একটি মামলা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ওই স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা করেন। এদিকে, অভিযুক্ত আহমদ এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। পুলিশ একাধিকবার অভিযান চালিয়েও তাঁকে গ্রেপ্তার করতে পারেনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, ‘ধর্ষণের ঘটনায় স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। যার মামলা নম্বর ৩৫, তারিখ ২৭-০৯-২০১৯। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গাইনি চিকিৎসক ডা. আকলিমা খাতুন জানান, ‘রোগী আমার ওয়ার্ডে ভর্তি আছে। আমি তাকে পরীক্ষা করে রক্তাক্তের চিহ্ন পেয়েছি।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির বলেন, প্রাথমিকভাবে ধর্ষণ বলে ধারণা করা হচ্ছে। তবে প্যাথলজিসহ অন্যান্য পরীক্ষার ফলাফল প্রাপ্তি সাপেক্ষে ধর্ষণ হয়েছে কি না, তা নিশ্চিত করে বলা যাবে।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, গতকাল শুক্রবার সকালে ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে। আজ শনিবার তার প্যাথলজিসহ যাবতীয় সব পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে। এরপর রিপোর্ট এলেই বিস্তারিত তথ্য জানা যাবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আলমডাঙ্গা উপজেলার ঘোলদাঁড়ি পাইকপাড়া গ্রামের হঠাৎপাড়ার দিনমজুরের মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ফুঁসলিয়ে একটি স্যালোমেশিন ঘরের মধ্যে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে একই এলাকার মারফত আলীর ছেলে আহমদ আলীর বিরুদ্ধে। পরে স্কুলছাত্রী বিষয়টি পরিবারের কাছে জানালে তার পরিবারের সদস্যরা ওই রাতেই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত আহমদ আলী পলাতক রয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এখনো পলাতক আহমদ, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা আজ

আপডেট সময় : ১২:২৫:১২ অপরাহ্ণ, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯