শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পুলিশ সদস্য খায়রুল ও পত্রিকার সম্পাদকের ভাই রফিকুল আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১২:২৪:৩৭ অপরাহ্ণ, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৩৬ বার পড়া হয়েছে

জীবননগরের শিংনগরে ৫৮ বিজিবির মাদক ও চোরাচালানবিরোধী অভিযান
নিউজ ডেস্ক:জীবননগর উপজেলার শিংনগরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৫৭ বোতল ফেনসিডিল, ‘পুলিশ’ স্টিকার লাগানো একটি মোটরসাইকেলসহ পুলিশ কনস্টেবল খায়রুল ইসলাম (৩৪) ও তাঁর সহযোগী প্রতিদিনের নতুন খবর পত্রিকার সম্পাদক-প্রকাশকের ভাই রফিকুল ইসলামকে (৩৮) আটক করেছে ৫৮ বিজিবির একটি দল। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলার শিংনগর গ্রাম থেকে তাঁদের দুজনকে আটক করে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক হওয়া পুলিশ কনস্টেবল খায়রুল ইসলাম মেহেরপুর শহরের ঈদগাহপাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছেন। তাঁর সহযোগী রফিকুল ইসলাম শিংনগর গ্রামের ওয়াছেদ আলীর ছেলে এবং চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত প্রতিদিনের নতুন খবর পত্রিকার সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও প্রকাশক সাদিকুর রহমান বকুলের ছোট ভাই।
বিজিবি জানায়, গত বৃহস্পতিবার রাতে ডিউটি শেষ করে কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে রাতেই মোটরসাইকেলযোগে ফেনসিডিল নিতে শিংনগর গ্রামের মৃত ওয়াছেদ আলীর ছেলের রফিকুল ইসলামের বাড়িতে আসেন কনস্টেবল খায়রুল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, খায়রুল প্রায়ই ফেনসিডিলের চালান নিতে রফিকুলের বাড়িতে আসেন। এবারও একটি চালান নিতে শুক্রবার ওই বাড়িতে অবস্থান করছেন এবং সেখানে ফেনসিডিলের মজুত রয়েছে। এমন সংবাদ জানার পর সিংনগর গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালান ৫৮ বিজিবির অধীনস্থ রাজাপুর ক্যাম্পের সদস্যরা। এ সময় তাঁর বাড়ি থেকে ৫৭ বোতল ফেনসিডিল, ‘পুলিশ’ স্টিকার লাগানো একটি অ্যাপাসি মোটরসাইকেল উদ্ধারসহ পুলিশ সদস্য খায়রুল এবং প্রতিদিনের নতুন খবর-এর সম্পাদকের ভাই রফিকুলকে আটক করা হয়।
স্থানীয় রাজাপুর বিওপির নায়েব সুবেদার হুমায়ন কবির জানান, ফেনসিডিলসহ পুলিশ কনস্টেবলের সঙ্গে আটক হওয়া রফিকুল ইসলাম চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত প্রতিদিনের নতুন খবর-এর প্রকাশক সাদিকুর রহমান বকুল ও সম্পাদক আসাদুজ্জামান আসাদের ছোট ভাই। পত্রিকা সম্পাদকের ভাই, এ দাপটে তিনি দীর্ঘদিন ধরে মাদকের কারবার চালিয়ে আসছিলেন।
ঝিনাইদহের খালিশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক হওয়া পুলিশ কনস্টেবল খায়রুল ও সহযোগী রফিকুলকে মামলা দিয়ে রাতেই জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পুলিশ সদস্য খায়রুল ও পত্রিকার সম্পাদকের ভাই রফিকুল আটক

আপডেট সময় : ১২:২৪:৩৭ অপরাহ্ণ, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯