শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে হত্যার হুমকির অভিযোগ

  • rahul raj
  • আপডেট সময় : ১২:১৬:৫৮ অপরাহ্ণ, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার ইবনে সাঈখকে হত্যার হুমকি দিয়েছেন একজন ঠিকাদার। জীবনের নিরাপত্তা চেয়ে ওই নির্বাহী প্রকৌশলী ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার জিডি নম্বর ১৪১৭।
জিডি সূত্রে জানা যায়, গত বুধবার বেলা একটার দিকে ঢাকার তাজিম এন্টারপ্রাইজ অ্যান্ড ইউনিক কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের সাব কন্ট্রাক্টর সাইফুল ইসলাম টিপু ওরফে টিপু সুলতান কাজ না করে অগ্রিম এক কোটি টাকার বিল দাবি করেন। কিন্তু নির্বাহী প্রকৌশলী প্রত্যায়নপত্র ছাড়া বিল প্রদানের কোনো নিয়ম নেই জানালে ক্ষিপ্ত হয়ে টিপু সুলতান তাঁকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। ঘটনাটি ঝিনাইদহের পুলিশ সুপারকে অবহিত করার পর জীবনের নিরাপত্তা চেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার ইবনে সাঈখ।
নির্বাহী প্রকৌশলী মো. কায়সার ইবনে সাঈখ বলেন, জিডি করার কারণে ঢাকায় অবস্থানরত পরিবার-পরিজনদের ট্রাকচাপা দিয়ে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছেন ওই সাব কন্ট্রাক্টর। এ কারণে তিনি এখন বর্তমানে চরম আতঙ্কে রয়েছেন।
হুমকির বিষয় সাব কন্ট্রাক্টর টিপু সুলতান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অর্থ লেনদেন নিয়ে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আগ থেকেই আমার মনদ্বন্দ্ব চলে আসছিল। ঘটনার দিন কথা-কাটাকাটি হয়েছে, আমি তাঁকে হত্যার হুমকি দিইনি।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে হত্যার হুমকির অভিযোগ

আপডেট সময় : ১২:১৬:৫৮ অপরাহ্ণ, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯