শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গাঁজা, ফেনসিডিল, মোটরসাইকেল উদ্ধার, আটক ৬

  • rahul raj
  • আপডেট সময় : ১২:২০:৪০ অপরাহ্ণ, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

দামুড়হুদার বিভিন্ন স্থানে পুলিশ-বিজিবির পৃথক মাদকবিরোধী অভিযান
নিউজ ডেস্ক:দামুড়হুদা মডেল থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে গাঁজা, ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার বড় দুধপাতিলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে মুকুল (২৬), একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে বাপ্পি (২৪) ও মুন্সিপুর গ্রামের আবু তালেবের ছেলে খোকন (৩৫)। গত বৃহস্পতিবার তাঁদের আটক করে পুলিশ।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) তপন কুমার নন্দী উপজেলার বড়দুধপাতিলা গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে একই গ্রামের মুকুল ও বাপ্পিকে আটক করেন। পরে তাঁদের দেহ তল্লাশি করে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপর দিকে, কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের ইনচার্জ (এসআই) সাইফুল ইসলাম উপজেলার মুন্সিপুর সীমান্তের কবরস্থান মোড়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী খোকনকে আটক করেন। পরে তাঁর দেহ তল্লাশি করে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় খোকনের সঙ্গে থাকা আরিফ নামের একজন পালিয়ে যাওয়ায় তাঁকে পলাতক আসামি করে মাদক আইনে মামলা করা হয়েছে।
অন্যদিকে, দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে ১০ গ্রাম গাঁজা, একটি অ্যাপাসি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোনসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। আটক হওয়া ব্যক্তিরা হলেন দামুড়হুদার উপজেলা সদরের দশমিপাড়ার আনোয়ার হোসেন বাবুর ছেলে শাওন (২০), নতুন হাউলি গ্রামের ইকরামুল হোসেনের ছেলে হানিফ মল্লিক (১৮) ও ফকিরপাড়া গ্রামের তুহিন আলির ছেলে মুন্না হোসেন (১৮)। গতকাল শুক্রবার বিকেলে দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের তিন রাস্তার মোড় থেকে তাঁদের আটক করা হয়।
নায়েক সুবেদার মতিউর রহমান জানান, গতকাল বিকেলে মুন্সিপুর সীমান্তবর্তী এলাকা থেকে ১৫০ সিসি অ্যাপাসি মোটরসাইকেলযোগে ৩ জন কার্পাসডাঙ্গার দিকে আসার পথে মুন্সিপুর তিন রাস্তার মোড় নামক স্থানে পৌঁছালে বিজিবি তাঁদের গতিরোধ করে। পরে তাঁদের দেহ তল্লাশি করে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় আটক হওয়া ব্যক্তিদের নামে মামলা দিয়ে তাঁদের দামুড়হুদা মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাঁজা, ফেনসিডিল, মোটরসাইকেল উদ্ধার, আটক ৬

আপডেট সময় : ১২:২০:৪০ অপরাহ্ণ, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯