শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কালীগঞ্জে স্কুলছাত্রীকে যৌন নির্যাতন, মামলা

  • rahul raj
  • আপডেট সময় : ০১:০১:০৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৩৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কলেজপাড়া এলাকায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি হলেন কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের রনজিৎ দাসের ছেলে মিণ্টু কুমার দাস। মিণ্টু শহরের মুরগিহাটা নামক এলাকার কসমেটিক্সের ব্যবসায়ী। এ ঘটনায় গতকাল বুধবার সকালে ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেছেন। ভুক্তভোগী মেয়েটি কালীগঞ্জের সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের ছাত্রী।
নির্যাতনের শিকার মেয়েটি জানায়, ‘গত মঙ্গলবার স্কুল থেকে বিকেল সাড়ে চারটার দিকে এক বান্ধবীর সঙ্গে বাসায় এসে ঘরের মধ্যে গল্প করছিলাম। হঠাৎ মিণ্টু আমাদের বাসায় এসে আমাকে জিজ্ঞেস করে, ওই মেয়েটা কে, ওই মেয়েকে এখনই চলে যেতে বল, না হলে সমস্যা আছে। এ কথা শুনে আমার বান্ধবী চলে যায়। এরপর মিণ্টু আমাকে জড়িয়ে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। আমার শরীর এখনো ব্যথা করছে। এরপর মিণ্টু আমাকে ২০ টাকা দিয়ে বলে, কাউকে কিছু বলবি না।’
ওই স্কুলছাত্রীর মা জানান, ‘আমার দুই মেয়ে স্কুল থেকে ফিরে বাড়িতেই থাকে। আমি বাইরে কাজ করতে যাই। গত মঙ্গলবার আমি আসার পর আমার মেয়ে কান্না শুরু করে। এরপর সে আমাকে সব খুলে বলে। মিণ্টু নামের একটি ছেলে তাঁর শরীরে হাত দিয়েছে।’
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী বলেন, ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে মেয়েটির মা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। যৌন নির্যাতনকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কালীগঞ্জে স্কুলছাত্রীকে যৌন নির্যাতন, মামলা

আপডেট সময় : ০১:০১:০৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯