শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘুমের মধ্যে সাপে দংশন, স্কুলছাত্রের মৃত্যু!

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৪৯:৪৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় সাপের কামড়ে শিমুল হোসেন (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিমুল হোসেন ভাংবাড়িয়া ইউনিয়নের পাগলাপাড়া গ্রামের গোলাম মোস্তফা ওরফে মস্তক আলীর ছেলে। সে ভাংবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় ব্যক্তিরা জানান, আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের পাগলাপাড়া গ্রামের মস্তকের ছেলে শিমুল হোসেন প্রতিদিনের ন্যায় মা-বাবার শোবার ঘরের পাশে আরেকটি ঘরে একা ঘুমায়। গত মঙ্গলবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায় সে। এরপর রাত ১২টার দিকে শিমুলকে তার বিছানায় সাপে দংশন করলে ঘুমের মধ্যে সে চিৎকার দিয়ে ওঠে। এ সময় তার চিৎকারে তার মা-বাবাসহ প্রতিবেশীরা ছুটে আসেন। সেই রাতেই শিমুলের পরিবারের সদস্যরা তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এনে ভর্তি করেন। গতকাল ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিমুল মারা যায়। শিমুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঘুমের মধ্যে সাপে দংশন, স্কুলছাত্রের মৃত্যু!

আপডেট সময় : ১১:৪৯:৪৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯