শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইদহে অস্ত্রসহ মিনারুল আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৫৬:৩৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৩৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহ সদর উপজেলার হাজরা গ্রাম থেকে মিনারুল ইসলাম নামের এক সন্ত্রাসীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল সোমবার ভোরে তাঁকে আটক করা হয়। আটক হওয়া মিনারুল ইসলাম কোটচাঁদপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গতকাল সোমবার ভোরে সদর উপজেলার হাজরা গ্রামে অভিযান চালায়। অভিযানকালে তারা জানতে পারে, সন্ত্রাসীরা অস্ত্র বেচাকেনা করবে। এ সময় ওই গ্রামের রাস্তার পাশে প্লাস্টিকের ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকা মিনারুল ইসলামকে আটক করে পুলিশ। এ সময় তাঁর ব্যাগ তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ আরও জানান, আটক মিনারুল অস্ত্র বিক্রি করার জন্য অবস্থান নেওয়ার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় একটি ডাকাতি মামলা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহে অস্ত্রসহ মিনারুল আটক

আপডেট সময় : ১০:৫৬:৩৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯