শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সমাজ ও জাতির উন্নয়নে লেখাপড়ার কোনো বিকল্প নেই

  • rahul raj
  • আপডেট সময় : ০১:১৬:১৪ অপরাহ্ণ, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৩৯ বার পড়া হয়েছে

মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের নবনির্মিত ভবন উদ্ধোধনকালে প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক:‘সমাজ ও জাতির উন্নয়নে লেখাপড়ার কোনো বিকল্প নেই। একটি শিক্ষিত জাতিই পারে একটি উন্নত দেশ গঠনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রাখতে। সে লক্ষ্যে বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষা খাতে ব্যাপক উন্নতি সাধন করেছে, ছেলে-মেয়েরা যাতে সুন্দর পরিবেশে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে দেশ ও জাতির উন্নয়নে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে ভূমিকা রাখতে পারে। সরকার সব শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখার জন্য সুন্দর পরিবেশের ব্যবস্থা করে দিয়েছে। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে সরকার। বর্তমান সরকারের একটাই লক্ষ্য, সব ছেলে-মেয়ে সুশিক্ষায় শিক্ষালাভ করে মানুষের মতো মানুষ হোক। তাই সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে হবে।’
গতকাল রোববার বেলা ১১টার দিকে মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের নতুন ভবন উদ্ধোধন, নবীন ছাত্র-ছাত্রীদের বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের দায়িত্বে আছেন বলেই দেশ আজ শান্তিতে আছে। স্কুল-কলেজে নতুন বিল্ডিং তৈরি করে দেওয়া হয়েছে। নতুন নতুন স্কুল-কলেজ স্থাপন করা হচ্ছে। মেহেরপুরের উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, মেহেরপুরবাসীর ভালোভাবে যাতায়াতের জন্য খুব অল্প সময়ের মধ্যে রেললাইনের ব্যবস্থা করা হবে। কাউকে যেন হয়রানি হতে না হয়, সে জন্য মেহেরপুর, মুজিবনগর ও মোনাখালীতে একটি করে স্টেশনের ব্যবস্থা করে দেওয়া হবে।
মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারি বকুল ও মোনাখালি ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান। এ ছাড়া আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতা-কর্মীসহ কলেজের প্রভাষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের প্রভাষক মুরাদ আলী।
এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। পরে মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সমাজ ও জাতির উন্নয়নে লেখাপড়ার কোনো বিকল্প নেই

আপডেট সময় : ০১:১৬:১৪ অপরাহ্ণ, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯